হার এড়াতে পারল না বাংলাদেশ, অসহায় আত্মসমর্পণ

ক্রীড়া ডেস্ক

ব্যারি ম্যাককার্থির করা ষষ্ঠ ওভারে সাইফ হাসান বোল্ড হলে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন উঠেছে মাত্র ১৮ রান। তাতে ১০০ রানের আগেই অলআউটের প্রবল শঙ্কা জেগেছিল স্বাগতিক শিবিরে। সেই শঙ্কা দূর হয়েছে তাওহীদ হৃদয়ের ঝোড়ো ফিফটিতে।

তাঁর ফিফটিতে ভর করে ১০০ রানের কোটা পার করেছে বাংলাদেশ। তবে হার এড়ানো যায়নি। সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। সঙ্গী না পাওয়ায় হৃদয়ের ফিফটি কেবল দলের হারের ব্যবধানই কমিয়েছে, লড়াইয়ের উপকরণ হতে পারেনি। একই সঙ্গে আয়ারল্যান্ডের গড়পড়তা মানের বোলিং লাইনের বিপক্ষে এমন ব্যাটিংয়ে হতাশা বাড়ল বাংলাদেশের।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১৮১ রান। জবাবে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানো বাংলাদেশ থেমেছে ১৪২ রানে। হৃদয়ের কল্যাণে ১০০ রানের আগে অলআউটের শঙ্কা দূর হলেও ব্যাটিংয়ের ‘রোগ’ যে সহজে দূর হচ্ছে না সেটা আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। প্রথম ৪ ব্যাটারের সবাই প্যাভিলিয়নের পথ ধরেছেন এক অঙ্কের ঘরে থাকতেই।

লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজেত থাকা জাকের আলী অনিক এদিন ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তাঁর ২০ রানের ইনিংসটি থামান ম্যাককার্থি। লোয়ার অর্ডারে নামা তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদরাও দলের বিপদের দিনে প্রতিরোধ গড়তে পারেনি। বাকিদের ব্যর্থতার বিপরীতে একলা চলো নীতিতে চলে দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন হৃদয়।

৫ নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই মিডলঅর্ডার ব্যাটার। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় সাজানো তাঁর ৮৩ রানের ইনিংস। সেই সঙ্গে ম্যাচে বাংলাদেশের একমাত্র সান্ত্বনাও। এর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতায় ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। এই সংস্করণে আয়ারল্যান্ডের বিপক্ষেও চিন্তার কারণ হয়ে থাকল সেই ব্যাটিং।

সাম্প্রতিক বছরগুলোতে টি–টোয়েন্টিতে বাংলাদেশের যত সাফল্য– তার বেশিরভাগই এসেছে বোলারদের কল্যাণে। বিপরীতে ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হয়েছে অনেক ম্যাচ। বড় দলগুলোর বিপক্ষে মেনে নেওয়ার মতো ন্যূনতম যুক্তি থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কোন যুক্তি দাঁড় করাবে বাংলাদেশ?

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তানজিদের পর শান্তর ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

১৪ ঘণ্টা আগে

৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বিশ্বকাপ দলের স্টাফরা, অভিযোগ ইরানের

এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’

৩ দিন আগে

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল ব্রাজিলের

জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প

৩ দিন আগে