ডেস্ক, রাজনীতি ডটকম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পরও সিরিজ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হেরে শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে সিরিজ হারতে হলো স্বাগতিকদের। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শনিবার রাজশাহীতে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা নারী দল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা, মাত্র ৩ উইকেট হারিয়ে।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ১৯ রানে ফিরে যান অধিনায়ক চামারি আতাপাত্তু, করেন মাত্র ১০ রান। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ১০৮ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় সফরকারীদের হাতে।
দুলানি ৫৬ রানে আউট হলেও পেরেরা ইনিংস গড়ে তোলেন দৃঢ়ভাবে। তিনি ৯৫ রানে আউট হন, মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি মিস করেন। পরবর্তীতে হারশিথা সামারাবিক্রমা ৪৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মারুফা আক্তার। একটি উইকেট পান সোবহানা মোস্তারি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ১১ রান ও শারমিন সুলতানা ১৭ রান করে ফিরলে চাপ বাড়ে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯০ বলে ৪০ রান করেন, তবে ধীর ব্যাটিংয়ে দলের রান তোলার গতি কমে যায়।
মাঝের সারিতে সোবহানা মোস্তারি ছিলেন ব্যতিক্রম। তিনি ৮০ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন। শেষদিকে রিতু মণির ১৬ বলে ২০ রানের ক্যামিওতে বাংলাদেশ ২১৩ রানে পৌঁছায়।
তবে বোলিংয়ে সেই রান রক্ষা করতে পারেনি টাইগ্রেসরা। লঙ্কান ব্যাটারদের দৃঢ় জুটির সামনে শেষ পর্যন্ত ম্যাচ ও সিরিজ—দুটিই হাতছাড়া হয় বাংলাদেশের।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৬ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে