সমালোচনায় কান দিচ্ছেন না অ্যানচেলোত্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
ব্রাজিলের কোচ কার্লো অ্যানচলোত্তি। ছবি: রয়টার্স

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর দুই দশকের বেশি সময় ধরে শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিল এবার নকআউট পর্বে জাপানের মুখোমুখি হচ্ছে। সমালোচনাকে পেছনে ফেলে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা শেষ বত্রিশের এই ম্যাচে নামছে জয় ছাড়া অন্য কোনো বিকল্প না রেখেই।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জাপানের শেষ বত্রিশের লড়াই। গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে জাপান।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। তবে এরপর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলকে ঘিরে সমালোচনা কিংবা প্রশংসা—কোনোটিকেই গুরুত্ব দিচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘অন্যরা কী বলছেন, সেটার পুনরাবৃত্তি আমরা করছি না। আমরা পুরোপুরি ম্যাচ, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সমস্যাগুলো এড়ানো যায়—সেদিকেই মনোযোগ দিচ্ছি। ম্যাচের প্রস্তুতি বলতে এটাই বোঝায়। ইংল্যান্ডে যাকে ‘মাইন্ড গেমস’ (মনস্তাত্ত্বিক খেলা) বলা হয়, আমরা তা করছি না।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে হলেও জাপানকে হালকাভাবে দেখছেন না আনচেলত্তি। র‌্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা এশিয়ার সেরা দলটি গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করেছে। এরপর বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটে জায়গা করে নেয়।

ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘আগামীকালের (আজ) ম্যাচের জন্য আমাদের অনেক কিছু দরকার। মানসিক দৃঢ়তা, হৃদয়ের জোর এবং একটি পরিষ্কার পরিকল্পনা। নকআউট ম্যাচে যা কিছু ঘটতে পারে, সেসবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নকআউট ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। দল প্রস্তুত। শেষ দুটি ম্যাচে ভালো খেলে তারা অনেক আত্মবিশ্বাসী।’

বিশ্বকাপে নিয়মিত নকআউটে উঠলেও শেষ ষোলোর বাধা কখনো পেরোতে পারেনি জাপান। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার পরিকল্পনা সাজিয়েছেন কোচ হাজিমে মোরিয়াসু।

তিনি বলেন, ‘যদি আজ ম্যাচটি পেনাল্টিতে যায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের স্বেচ্ছায় পেনাল্টি নিতে দেওয়া যাবে না। কে কখন শট নেবে, সেটা আমিই ঠিক করে দেব।’

তবে জাপান এ ম্যাচে পাবে না তারকা মিডফিল্ডার তাকেফুসা কুবোকে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। ব্রাজিলের বিপক্ষেও মাঠের বাইরে থাকছেন কুবো।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

৮ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১১ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১১ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১৪ দিন আগে
Advertisement