নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৩

নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে নেপালে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমান বাহিনীর উড়োজাহাজে বিকেল ৩টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি বেলা ১১টা ৫৩ মিনিটে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে, একই বিমানে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর।

এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।

দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে