ক্রীড়া ডেস্ক

ম্যাচের ৩৮ মিনিট। তখনো কোনো দলই গোলের দেখা পায়নি। মধ্যমাঠ থেকে পাসের পর পাসে আক্রমণ আর্জেন্টিনার। মেদিনার পাস খুঁজে নিতে পারত যেকোনো আর্জেন্টাইনকেই। এর মধ্যেই ভোজবাজির মতো উদয় হলেন সেই একজন— লিওনেল মেসি। কালবিলম্ব না করে সোজা শটে বল পাঠিয়ে দিলেন জালে।
আর এর মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলক নিজের করে নিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের ১৬ গোলের রেকর্ডকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে গেলেন এককভাবে শীর্ষে।
বাংলাদেশ সময় সোমবার রাতে ম্যাচের প্রথমার্ধেই পাওয়া এই গোল ছিল আর্জেন্টিনার আক্রমণাত্মক চাপের ফল। মাঝমাঠ থেকে তৈরি হওয়া দ্রুত আক্রমণে প্রতিপক্ষ রক্ষণকে ছিন্নভিন্ন করে মেসি বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। এই গোল শুধু ম্যাচে এগিয়ে যাওয়ার জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায়ও রচনা করে।
ম্যাচের ৮ মিনিটের মাথায়ই অবশ্য মেসি রেকর্ডটা করে ফেলার সুযোগ পেয়েছিলেন। অস্ট্রিয়ার ডি-বক্সে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে রেফারি ভিএআর চেক করে পেনাল্টি দেন। মেসি সে পেনাল্টি বাইরে মেরে দিলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষা দীর্ঘায়িত হয়।
এবারের বিশ্বকাপে ১৩ গোল নিয়ে এসেছিলেন মেসি। প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল আলজেরিয়ার। প্রায় ৩৯ বছর বয়সী মেসি সে ম্যাচে হ্যাটট্রিক করে বসেন। বিশ্বকাপে তিনিই সবচেয়ে বেশি বয়সী হিসেবে হ্যাটট্রিক করেন সে ম্যাচে। হ্যাটট্রিকের তিন গোলে তিনি বসে যান ক্লোসার পাশে। আজ তাকে ছাড়িয়েই গেলেন তিনি।

টস জিতে ব্যাটিং নেওয়ার পরও বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাগতিক ব্যাটাররা স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। মাত্র ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।
২ দিন আগে
ইনিংসে দুইবার জীবন পাওয়া স্মিথ সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। ২৯ রানে অপরাজিত আছেন তিনি, তাঁর সঙ্গে অপর প্রান্তে ১৬ রানে ব্যাট করছেন ক্যারি। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চদশ জুটিতে এরই মধ্যে ৩৯ রান যোগ হয়েছে।
২ দিন আগে
বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ ছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মেসিকে আবেগে কাঁদতে দেখা যায়।
৭ দিন আগে