ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের শিরোপাজয়ী বাংলাদেশ এবার হ্যাটট্রিক মিশনে নামছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে মারিয়া মান্দার দল।
ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। ২০১৬ সালের পর এবারই প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও তাদের ইউটিউব চ্যানেল।

২০২২ ও ২০২৪ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণ থেকে এখন মাত্র এক ধাপ দূরে রয়েছে দলটি। তবে এবারের আসরে গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।
তবু চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। অধিনায়ক মারিয়া মান্দা বলেছেন, ‘মানসিকভাবে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছি। সামনে যাই আসুক, সেটি মোকাবিলা করতে হবে। এই সুযোগ আমরা অর্জন করেছি, তাই মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ম্যাচের বাইরের কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না। পুরো মনোযোগ ম্যাচ ও পারফরম্যান্সে।’
শিরোপার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্বেই করেছে ১৪ গোল এবং এখনো কোনো গোল হজম করেনি। তবে সর্বশেষ দুই আসরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ভারত। সেই দুইবারই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
ফাইনালের আগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দা। পরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই দলের কোচ ও অধিনায়ক উপস্থিত ছিলেন।
ফাইনালে ওঠার পরও আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ফাইনালে উঠেছি। হ্যাঁ, এটুকুই। আমার শুধু এটাই বলার আছে যে আমরা ফাইনালে।’
ফলাফলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাটলার বলেন, ‘যখন আপনি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেন, তখন সুন্দর ফুটবল খেলার চেয়েও গুরুত্বপূর্ণ হলো জয় নিশ্চিত করা। অনেক বড় বড় দলও সেমিফাইনাল বা ফাইনালের পথে সব সময় সেরা ফুটবল খেলে না, বরং পরিস্থিতি সামলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাটাই আসল।’
মাঠের ভেতর ও বাইরের নানা প্রতিকূলতা কাটিয়ে দলের ফাইনালে ওঠাকে বড় অর্জন হিসেবে দেখছেন এই ব্রিটিশ কোচ। তিনি বলেন, ‘মাঠের ভেতরে ও বাইরে আমাদের অনেক সমস্যা এবং ইনজুরি ছিল, কিন্তু তারপরও আমরা এমন ফলাফল এনেছি যা অনেকে আশা করেনি। মেয়েরা অসাধারণ চারিত্রিক দৃঢ়তা ও মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দলই বড়, সুপারস্টার নয়
বাংলাদেশ দলের অন্যতম ভরসা ঋতুপর্ণা চাকমা। তবে কোনো ব্যক্তিনির্ভর ফুটবলে বিশ্বাস করেন না বাটলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো সুপারস্টার নিয়ে কাজ করি না। আমি দলকে সব সময় বিনয়ী ও নম্র থাকতে বলি এবং ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে শেখাই।’
চলতি টুর্নামেন্টে একাদশ নির্বাচনে নানা পরীক্ষা-নিরীক্ষা করা বাটলার ফাইনালেও প্রয়োজন অনুযায়ী কৌশল বদলের ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, ‘আমরা সেমিফাইনাল ও ফাইনালের কথা মাথায় রেখেই ধাপে ধাপে এগিয়েছি এবং বিভিন্ন দল সাজিয়েছি। আমি প্রয়োজনে দ্রুত খেলোয়াড় পরিবর্তন করতে ভয় পাই না, কারণ আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা মাঠের খেলায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।’
ভারতের রক্ষণ ভাঙতে আক্রমণাত্মক পরিকল্পনা
টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল না খাওয়া ভারতের রক্ষণভাগকে ভাঙতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় বাংলাদেশ। ফাইনালকে ‘জীবন-মরণ’ লড়াই আখ্যা দিয়ে বাটলার বলেন, “এটি ফাইনাল ম্যাচ, আমাদের জন্য এটি ‘জীবন-মরণ’ লড়াই। আমাদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমরা বিশ্বাস করি ভারতের রক্ষণভাগ আমরা ভাঙতে পারব। শুরুতে আমরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।”
বাংলাদেশের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ দেখছেন এই কোচ। গতকাল সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি বলেন, ‘আমার সত্যিই মনে হচ্ছে যে আগামীকাল আমাদের সামনে আবারও নতুন ইতিহাস গড়ার একটি বড় সুযোগ রয়েছে। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় বড় ফাইনাল খেলেছি এবং সেই অভিজ্ঞতা যদি এই মেয়েদের কাজে লাগে, তবে সেটি একটি চমৎকার বিষয় হবে।’

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।
১ দিন আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।
১ দিন আগে
ঘটনাটি ঘটে ম্যাচের ৭২তম মিনিটে, যখন দুই দল ১-১ সমতায় ছিল। বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবোলো। এ সময় তাকে আটকাতে চ্যালেঞ্জ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
২ দিন আগে
ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ
২ দিন আগে