ক্রীড়া ডেস্ক

অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার গুরুত্বপূর্ণ গোলে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।
শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত খেলছে হারানো শিরোপা পুনরুদ্ধারের মিশনে।
ফাইনালের একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সেমিফাইনালের একাদশ থেকে উমেলাহ মারমা ও সুরভী আকন্দ প্রীতির পরিবর্তে সুযোগ পান তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেললেও প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বাংলাদেশ। ১২ মিনিটে ঋতুপর্ণার বাড়ানো বল থেকে শামসুন্নাহার জুনিয়র গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। দুই মিনিট পর আরও একটি ভালো সুযোগ নষ্ট করেন তহুরা খাতুন।
ভারতও কয়েকটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার ও রক্ষণভাগ সেগুলো সামাল দেয়। ৩৮ মিনিটে মনিষা কল্যাণের শট দারুণ দক্ষতায় রুখে দেন মিলি।
ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজার নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার সুরভীর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।
তবে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে নেয় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে আনিকা রানিয়া সিদ্দিকার কাছ থেকে বল পেয়ে তহুরা খাতুন চমৎকার পাস বাড়ান ঋতুপর্ণা চাকমার উদ্দেশে। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নেওয়া তার কোনাকুনি শট ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণাই সমতা ফিরিয়েছেন। এটাই এবারের সাফে ভারতের প্রথম হজম করা গোল। এর আগে গ্রুপ পর্ব ও সেমিফাইনালে কোনো দলই ভারতের জালে বল পাঠাতে পারেনি। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।
১ দিন আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।
১ দিন আগে
ঘটনাটি ঘটে ম্যাচের ৭২তম মিনিটে, যখন দুই দল ১-১ সমতায় ছিল। বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবোলো। এ সময় তাকে আটকাতে চ্যালেঞ্জ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
২ দিন আগে
ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ
২ দিন আগে