ক্রীড়া ডেস্ক

২০ বছর পর এসেছিল সুযোগ। ম্যাচে এগিয়েও গিয়েছিল শুরুতেই। দ্বিতীয়ার্ধে গিয়ে খেলায় ফেরে সমতা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট যোগ করেও ১-১ ডেডলক ভাঙেনি। শেষ পর্যন্ত দ্বারস্থ টাইব্রেকারের। সেখানেই স্বপ্নভঙ্গ উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের। ৪-৩ ব্যবধানে ম্যাচ হারল আর্সেনাল। পিএসজি টানা দ্বিতীয়বারের মতো জিতল উয়েফা চ্যাম্পিয়নস লিগ, টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের ইউরোপসেরার খেতাব ঘরে তুলল পিএসজি।
শনিবার (৩০ মে) রাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও পিএসজি। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে প্রথমবারের মতো শিরোপায় নজর রেখেছিল আর্সেনাল। অন্যদিকে শিরোপা ডিফেন্ড করতে নেমেছিল পিএসজি।
আর্সেনালের জন্য ফাইনালের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় পিএসজির রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে গানারদের লিড এনে দেন কাই হাভার্টজ। এরপর পুরো ম্যাচেই রক্ষণের দেয়াল তুলে রাখে আর্সেনাল। পিএসজি পুরো মাঠে দাপট দেখালেও গোলবারে শটই নিতে পারেনি আর্সেনালের রক্ষণের দক্ষতায়।
বিরতির পর আক্রমণ আরও বাড়ায় পিএসজি। ৬২ মিনিটে উসমান দেম্বেলের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে বক্সে ঢোকার মুখে খভিচা কাভারাতসখেলিয়াকে পেছন থেকে ফাউল করেন ক্রিস্টিয়ান মসকেরা। রেফারি দেন পেনাল্টি। ডেভিড রায়াকে ভুল দিকে ডাইভ করিয়ে পিএসজিকে সমতায় ফেরান দেম্বেলে।
এরপর অতিরিক্ত সময়ে দুদলই খেলোয়াড় পরিবর্তন করেছে, খেলার কৌশলেও পরিবর্তন এনেছে। কিন্তু ৯০ মিনিট শেষে ১২০ মিনিটেও কোনো দলই জালের দেখা পায়নি। তাতে শিরোপার ভাগ্যনির্ধারণ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটেই পিএসজিকে এগিয়ে নেন গনসালো রামোস। আর্সেনালের হয়েও ঠান্ডা মাথায় প্রথম পেনাল্টিতে সফল ভিক্টর গিয়োকেরেস। পিএসজির হয়ে দ্বিতীয় কিক থেকে তরুণ ফরোয়ার্ড দুয়ে লক্ষ্যভেদ করেন। আর্সেনালের পক্ষে দ্বিতীয় শটটি গোলবারের বাইরে পাঠিয়ে দেন এবেরেচি এজে। দ্বিতীয় রাউন্ড শেষে ২-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
পরের শটেই নুনো মেন্দেসের নেওয়া কিক রুখে দিয়ে গানারদের ম্যাচে ফেরান গোলরক্ষক ডেভিড রায়া। ডেক্লান রাইস অত্যন্ত নিখুঁত শটে স্কোর করলে তৃতীয় রাউন্ড শেষে ২-২ সমতায় ফেরে ম্যাচ। চতুর্থ শটে পিএসজির হয়ে আশরাফ হাকিমি আর আর্সেনালের হয়ে গাব্রিয়েল মার্তিনেলিও বল জালে জড়ালে স্কোরলাইন ৩-৩ সমতায় আসে।
নির্ধারিত পঞ্চম ও শেষ রাউন্ডে পিএসজির পক্ষে লুকাস বেরালদো ঠান্ডা মাথায় বল জালে জড়ান। আর্সেনালির হয়ে শেষ শটটি নিতে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালায়েস। কিন্তু চাপ নিতে পারেননি তিনি। ক্রসবারের অনেক ওপর দিয়ে তার শট গ্যালারির দিকে ছুটলে আর্সেনাল দলসহ গ্যালারিতে গানার সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। পাঁচ রাউন্ড শেষে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত হয় পিএসজির।
ইউরোপসেরার মঞ্চে এ নিয়ে তৃতীয়বারের মতো টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ঘটল আর্সেনালের। ১৯৮০ সালে ইউরোপিয়ান কাপ উইনারস ফাইনালে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। পরে ২০০০ সালে উয়েফা কাপের ফাইনালেও তুরস্কের গ্যালাতাসারাইয়ের কাছে টাইব্রেকারে হার মানে গানাররা।
এদিকে ২০০৫-০৬ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল আর্সেনাল। সেবার বার্সেলোনার কাছে ২-১ ব্যবধানে হেরে রানার-আপ ট্রাফিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবারও একই ভাগ্য বরণ করতে হলো তাদের। ইউরোপসেরা হওয়া হলো না, প্রথমবারের মতো ইংলিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগের ডাবলও তোলা হলো না ঘরে। পিএসজির ঘরেই থেকে গেল ইউরোপসেরার শিরোপা।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে