ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ক্রীড়া ডেস্ক
গোলের পর ডাচ ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর বিশ্বকাপে যে প্রশ্ন তৈরি হয়েছিল, সুইডেনের বিপক্ষে তা এক ম্যাচেই মুছে দিয়েছে ডাচরা। ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

জাপানের বিপক্ষে গোল করা ক্রিসেনসিও সামারভিলকে বেঞ্চে রেখে ব্রবিকে শুরুর একাদশে নামিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যান। সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তার প্রমাণ দিতে ব্রবি সময় নেন মাত্র পাঁচ মিনিট।

গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের লম্বা পাস থেকে শুরু হওয়া দ্রুতগতির আক্রমণে বল পান কোডি গাকপো। বাঁ দিক থেকে তার নিচু ক্রসে সহজ ফিনিশে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ব্রবি। ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের আরেকটি নিখুঁত ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও থামেনি ডাচদের আক্রমণ। বিরতির পরপরই ডামফ্রিসের আরেকটি ক্রস থেকে দূরের পোস্টে গাকপো গোল করে স্কোরলাইন ৩-০ করেন। এরপর ৫৪ মিনিটে বদলি হিসেবে নামা সামারভিলের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলও করেন লিভারপুল তারকা।

গাকপোর এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে মোট গোলসংখ্যা ১০০-তে পৌঁছায়। ১৯৫৮ সালের আসরের পর এত কম ম্যাচে বিশ্বকাপে ১০০ গোল হওয়ার নজির এবারই প্রথম।

৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা গোল করে সুইডেনকে সাময়িক স্বস্তি দিলেও শেষ কথা বলে নেদারল্যান্ডসই। ম্যাচের ৮৯ মিনিটে একক নৈপুণ্যে গোল করে নিজের নামও স্কোরশিটে তোলেন সামারভিল। তাতেই ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ডাচদের।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শেষ গ্রুপ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না গ্রাহাম পটারের সুইডেনের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৬ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে