ক্রীড়া ডেস্ক

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে তাদেরই ২-১ গোলে হারিয়ে কাজ এগিয়ে রেখেছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বারবার পিছিয়ে পড়েও পা হড়কায়নি তারা। ৭ গোলের উত্তেজনাকর ম্যাচে ফের তারা ছিনিয়ে নিয়েছে জয়, এবার ৪-৩ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বুন্দেসলিগার শীর্ষে থাকা দলটি।
এদিকে পর্তুগালের স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছিল ইংলিশ প্রিমিয়ারে লিগের টপার আর্সেনাল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে এবার প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তাতে আগের ১-০ ব্যবধান ধরে রেখে শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে আর্সেনালের।
বুধবার দিবাগত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে মাত্র ৩৫ সেকেন্ডেই এগিয়ে যায় সফরকারী রিয়াল। আরদা গুলার উপহার দেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের দ্রুততম গোল। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় আলেকজান্ডার পাভলোভিচ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান।
ম্যাচের ২৯তম মিনিটে ফের আরদা গুলার এগিয়ে নেন রিয়ালকে, তার চমৎকার এক ফ্রিকিক খুঁজে নেয় জাল। এবারও ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি রিয়ালের লিড। ৩৯তম মিনিটে হ্যারি কেনের গোলে বায়ার্ন ২-২ গোলে সমতায় ফেরে।
প্রথমার্ধের শেষ দিকে ফের রিয়ালের এগিয়ে যাওয়ার পালা। এবার গোল পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ৩-২ গোলে গিয়ে প্রথমার্ধ শেষ করে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দলটি। এ পর্যায়ে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় ছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা জমে ওঠে দুদলের আক্রমণ আর পালটা আক্রমণে। কিন্তু ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বায়ার্ন। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে হ্যারি কেনকে ফাউল করে হলুদ কার্ড খেয়ে বসেন রিয়াল ডিফেন্ডার কামাভিঙ্গা। মাত্র ৬ মিনিট আগেও একটি হলুদ কার্ড খাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ যখন দুই লেগ মিলিয়ে ৪-৪ ব্যবধানে শেষ হবে মনে হচ্ছিল, তখন কামাভিঙ্গার মাঠত্যাগ রিয়ালের সব প্রতিরোধ শেষ করে দেয়। ৩ মিনিট পরেই লুইস দিয়াজ বায়ার্নের হয়ে তৃতীয় গোল করে সেমির পথে এগিয়ে দেন বায়ার্নকে। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে মাইকেল অলিস আরও এক গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় ৬-৪ ব্যবধানে।
রাতে এমিরেটস স্টেডিয়ামে আরেক কোয়ার্টার ফাইনাল ছিল তুলনামূলকভাবে কিছুটা নিরুত্তাপ। ঘরের মাঠে আর্সেনালের খেলা ছিল ছন্নছাড়া। সফরকারী স্পোর্টিংয়ের খেলাতেও তেমন পরিকল্পনার ছাপ দেখা যায়নি।
পরিসংখ্যান বলছে, মাঠে দুই দলের বলের দখল ছিল প্রায় সমানে সমান। আর্সেনাল কিছুটা এগিয়ে ছিল ৫৫ শতাংশ দখল নিয়ে। গোলের সুযোগও তারাই কিছুটা বেশি তৈরি করেছে। তবে ১৫টি শটের মধ্যে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারেন আর্সেনালের খেলোয়াড়রা। স্পোর্টিংও আটটির মধ্যে মাত্র একটি শটই লক্ষ্যে রাখতে পারে।
বলা বাহুল্য, দুই দলের সেই দুটি শটও জালের দেখা পায়নি। তাতে গোলশূন্য অবস্থাতেই শেষ হয়েছে ম্যাচ। প্রথম লেগের একটিমাত্র গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।
এর আগে মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েও প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় ৩-২ ব্যবধানে সেমির দৌড় থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। আরেক ম্যাচে লিভারপুলকে ২-০ ব্যবধানে হারায় পিএসজি। আগের লেগেও ছিল একই ফলাফল। তাতে ৪-০ এগ্রিগেটে সেমি নিশ্চিত হয় পিএসজির।
আগামী ২৯ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে আতিথ্য দেবে পিএসজি। অন্যদিকে ৩০ এপ্রিল আতলেটিকোর মাঠে সেমির প্রথম লেগ খেলতে যাবে আর্সেনাল।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে