ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করায় দেশটি ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি।
বুধবার (১১ মার্চ) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে তিনি এ কথা বলেন।
আহমদ দুনিয়ামালি বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হবে বিশ্বকাপের আসন্ন আসর।
আহমদ দুনিয়ামালি বলেন, ‘আমাদের সন্তানরা নিরাপদ নয়। মূলত এমন পরিস্থিতিতে অংশ নেওয়ার মতো পরিবেশই নেই।’
তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের ফলে আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের হাজারো মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই সেখানে আমাদের উপস্থিতি নিশ্চিতভাবেই সম্ভব নয়।’

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন ঋতুপর্ণা চাকমারা।
৯ দিন আগে
মাঠের লড়াইয়ে অবশ্য সব মনোযোগই ছিল ফুটবলে। ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। গোলরক্ষক থিবো কোর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে পান রাফা। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি। বক্সের প্রান্ত থেকে দারুণ শটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি।
১৪ দিন আগে
এ ছাড়া রোববার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় গুরুত্বপূর্ণ আরও তিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশাসনিক সৌজন্য থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন, নির্বাচক প্যানেল এবং শৃঙ্খলাজনিত ব্যবস্থা-৪ সিদ্ধান্ত নিয়ে ছিল তাৎপর্যপূর্ণ আলোচনা।
১৮ দিন আগে
২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
২০ দিন আগে