প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে সব অনিশ্চয়তা দূর হলো। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি দেখাবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের সব ম্যাচ। পাশাপাশি সব ম্যাচ দেখাবে দুই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও টি-স্পোর্টস।
শুক্রবার বিটিভি জানিয়েছে, বিটিভি, সময় টিভি ও টি-স্পোর্টসের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে। তার ফলেই টিভিতে বিশ্বকাপ দেখার সুযোগ উন্মুক্ত হলো দেশের দর্শকদের জন্য।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ ফিফার কাছ থেকে বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি কোনো চ্যানেলের কাছে স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হলে ফিফাকে স্বত্ব ফিরিয়ে দেয়। পরে ফিফার সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে দেশের তিন চ্যানেলের কনসোর্টিয়াম পেল বিশ্বকাপ দেখানোর সুযোগ।
টেলিভিশন চ্যানেলই কেবল নয়, মোবাইল থেকেও বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করা যাবে ডিজিটাল মাধ্যমে। দেশে এসব ম্যাচ সম্প্রচার করবে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে