কাতারের জালে গোল উৎসব কানাডার, ডেভিডের হ্যাটট্রিক

ডেস্ক, রাজনীতি ডটকম
কাতারের জালে ছয়বার গোল-উৎসব করেছে কানাডা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল কানাডা। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৯ জনের কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় আসরে খেলতে নেমে এটাই কানাডার প্রথম জয়। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলেও জয় পায়নি উত্তর আমেরিকার দলটি। শুধু তাই নয়, এটি কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর ফলে গ্রুপ বি-তে শীর্ষে উঠে গেছে কানাডা।

ভ্যাঙ্কুভারে শুক্রবার ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় কানাডা। জোনাথন ডেভিড তিনটি গোল করার পাশাপাশি কাইল ল্যারিন ও ন্যাথান সালিবা একটি করে গোল করেন। আরেকটি গোল আসে কাতারের খেলোয়াড় মোহামেদ মানাইয়ের আত্মঘাতী ভুলে।

দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে কানাডা। বসনিয়া ও কাতারের সংগ্রহ এক পয়েন্ট করে।

ম্যাচজুড়ে কাতারকে কোনো সুযোগই দেয়নি কানাডা। ৭৫ শতাংশের বেশি সময় বলের দখল ধরে রেখে ৩৩টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে কাতারের দুটি শটের একটিও লক্ষ্যে ছিল না।

১৬তম মিনিটে কাইল ল্যারিনের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর ২৯তম মিনিটে জোনাথন ডেভিডের দৃষ্টিনন্দন ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়।

এরপরই বড় ধাক্কা খায় কাতার। ট্রাজন বিউক্যানানকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হোমাম এল আমিন। ১০ জনের দলে পরিণত হয় এশিয়ার প্রতিনিধিরা।

বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় কাতারের জন্য। ৫৩তম মিনিটে ইসমায়েল কোনেকে ভয়ংকর ট্যাকল করে লাল কার্ড দেখেন আসিম মাদিবো। ফলে ৯ জন নিয়ে বাকি সময় খেলতে হয় কাতারকে।

৬০তম মিনিটে দুর্দান্ত এক সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন ন্যাথান সালিবা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে এটিই প্রথম গোল।

এর ১০ মিনিট পর মোহামেদ মানাইয়ের আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ছয় দশকের মধ্যে প্রথম স্বাগতিক ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন কানাডার এই ফরোয়ার্ড। এর আগে ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট স্বাগতিক দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন।

কানাডার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ডেভিডের জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যা এখন ৪২, ম্যাচ ৭৯টি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা। সেই ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করবে তারা।

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৬ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে