৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পর্তুগালকে রুখে দিল কঙ্গো

ক্রীড়া ডেস্ক
ম্যাচ ড্রয়ের পর ডিআর কঙ্গোর ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত

অর্ধশতাব্দীরও বেশি সময় পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দারুণ এক চমক উপহার দিল ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে খেলা দলটি শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে। ৪১ বছর বয়সে বিশ্বকাপ জিততে আসা সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর স্বপ্নও ফিকে হয়েছে প্রথম ম্যাচেই।

ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালই ছিল পরিষ্কার ফেবারিট। অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ দল নিয়ে মাঠে নামা ইউরোপিয়ানদের জয় নিয়েই বেশি আলোচনা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে ডিআর কঙ্গো ছেড়ে কথা বলেনি। ঐতিহাসিক ড্র নিয়েই মাঠ ছেড়েছে তারা।

শুরু থেকেই পর্তুগাল বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। মাঝমাঠে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণও চালায় তারা। তার ফল পেতে দেরি হয়নি। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় পেদ্রো নেতোর দুর্দান্ত এক লব থেকে ডি বক্সের মধ্যে দারুণ হেড করেন জোয়াও নেভেস। সে হেড ঠেকানোর সাধ্য ছিল না কঙ্গোর গোলরক্ষকের।

গোলের পর আরও গোছানো খেলা খেলতে থাকে পর্তুগাল। মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোটাই ছিল তাদের। তবে খুব স্পষ্ট সুযোগ তৈরি করতে পারছিল না। কঙ্গোর রক্ষণভাগের মুখে গিয়ে থমকে যেতে হচ্ছিল তাদের।

নির্ধারিত ৪৫ মিনিটের খেলা শেষে ৫ মিনিটের ইনজুরি টাইম দিয়েছিলেন রেফারি। তখন মনে হচ্ছিল এক গোলের লিড নিয়েই বিরতিতে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে গিয়ে হিসাব পালটে দেয় কঙ্গো। নেভেসের মতো এবার ডি বক্সের মধ্যে দারুণ হেডারে গোল করেন ওয়ানে উইসা। ১-১ গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। প্রথমার্ধের খেলা সেখানেই শেষ।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল মরিয়া হয়ে ওঠে একটি গোল পেয়ে ম্যাচের লিড নিতে। একের পর এক আক্রমণ চালালেও সেসব আক্রমণ খুব বেশি ধারালো হয়ে উঠতে পারেনি। ৬৮ ও ৭৪ মিনিটে রোনালদো চমৎকার জায়গা থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গোলমুখ খুলতে পারেননি অন্য কেউও। ফলে ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন ডিআর কঙ্গোর খেলোয়াড় ও সমর্থকরা। তাদের কাছে এই ড্র জয়ের চেয়ে কম নয়।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো। দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পর ফিরে প্রথম ম্যাচেই ইউরোপের অন্যতম শক্তিশালী দলকে আটকে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে, এবারের বিশ্বকাপে তারা কেবল অংশ নিতেই আসেনি, প্রতিদ্বন্দ্বিতা করতেও এসেছে।

অন্যদিকে শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা পর্তুগালের জন্য এই ড্র নিঃসন্দেহে হতাশার। নকআউট পর্বের পথ সহজ রাখতে হলে পরের ম্যাচগুলোতে আরও ছন্দে ফিরতে হবে তাদের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৬ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে