ক্রীড়া ডেস্ক

প্রকৃতির বাধাও থামাতে পারেনি ফ্রান্সকে। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ঝড়-বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও মাঠে ফিরে একই ছন্দে খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও উসমান দেম্বেলের এক গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল।
‘আই’ গ্রুপের আরেক ম্যাচে সেনেগালকে হারিয়েছে নরওয়ে। তাতে গ্রুপ থেকে ফ্রান্স ও নরওয়ের নকআউট পর্বে উত্তরণ নিশ্চিত হয়েছে।
ম্যাচের শুরু থেকেই ইরাকের রক্ষণে তীব্র চাপ তৈরি করে ফরাসিরা। প্রথম ১০ মিনিটে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে প্রায় নিজেদের ছয় গজের মধ্যে আটকে রাখে। সেই চাপেরই ফল আসে ১০ মিনিটে। জুল কুন্দের আক্রমণ গড়ে দেওয়া বল মাইকেল অলিসে বাড়িয়ে দেন এমবাপ্পের কাছে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলরক্ষক আহমেদ বাসিলকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ফরাসি অধিনায়ক।
গোল হজমের পর কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে ইরাক। আলি আল-হামাদির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্টও হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে শুরু হওয়া প্রবল ঝড় ও বজ্রপাতের কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ১১ মিনিট পর খেলা আবার শুরু হয়।
বিরতির পর মাঠে নেমেই নিজেদের ভুলের খেসারত দেয় ইরাক। ডিফেন্ডার জায়েদ তাহসিনের ভুল পাস থেকে বল পেয়ে দেম্বলে সেটি বাড়িয়ে দেন এমবাপ্পেকে। সহজ ফিনিশে নিজের দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ গোল করেন ফরাসি তারকা। এর ফলে গোল্ডেন বুটের লড়াইয়েও আরও শক্ত অবস্থানে চলে আসেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ইরাকের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ে। ৬৬ মিনিটে অলিসের দারুণ পাস থেকে নিচু শটে ব্যবধান ৩-০ করেন দেম্বলে। এটি ছিল বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার প্রথম গোল।
এরপর অলিসে ও দেম্বলেকে তুলে বিশ্রাম দেন কোচ দেশম। এমবাপ্পেও যোগ করা সময়ে মাঠ ছাড়েন দর্শকদের করতালির মধ্যে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। দুই ম্যাচ খেলে সেনেগাল আর ইরাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
৬ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৭ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১০ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
১০ দিন আগে