ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প এই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, তারা দুজনে যৌথভাবে বিশ্বজয়ী দলের অধিনায়কের হাতে সোনালী ট্রফিটি তুলে দেবেন।
ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ ক্লাব চেলসি।
ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’
তারা দুজনে যৌথভাবে ট্রফিটি প্রদান করবেন কিনা জানতে চাইলে ইনফান্তিনো যোগ করেন, ‘অবশ্যই, আমরা সবসময় একসঙ্গেই থাকি।’
এর আগে গত ক্লাব বিশ্বকাপের ফাইনালে এক বিভ্রান্তির জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট। চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও ট্রাম্প বিজয়ীদের মঞ্চেই অবস্থান করেছিলেন।
পরবর্তীতে সেই ঘটনা স্মরণ করে জেমস বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে তিনি ট্রফি প্রদান করে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম তিনি চলে যাবেন, কিন্তু তিনি মঞ্চেই থেকে যেতে চেয়েছিলেন।’
ট্রাম্প তাকে কী বলেছিলেন জানতে চাইলে জেমস যোগ করেন, ‘সত্যি বলতে, স্টেডিয়ামে তখন অনেক চিৎকার ও শব্দ ছিল। আমি খুব একটা শুনতে পাইনি। তিনি শুধু আমাকে এবং আমাদের দলকে ট্রফি জেতার জন্য অভিনন্দন জানান এবং এই মুহূর্তটি উপভোগ করতে বলেন।’
পিএসজির বিপক্ষে দুটি গোল করা চেলসির কোল পালমার অবশ্য পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি জানতাম তিনি এখানে থাকবেন, কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনি যে আমাদের সঙ্গে মঞ্চে অবস্থান করবেন, তা জানতাম না। হ্যাঁ, আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।’
রাজনীতি/এসআর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
৮ দিন আগে
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
১১ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
১১ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১৪ দিন আগে