ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে লাল কার্ড দেখানোর ঘটনাকে ঘিরে শুরু হওয়া বিতর্কের পর গতকাল সোমবার ফিফা এ অবস্থান জানায়।
মঙ্গলবার (৭ জুলাই) রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বালোগানকে লাল কার্ড দেখান রাফায়েল ক্লাউস। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, তিনি প্রতিপক্ষ খেলোয়াড় তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুটের স্টাড লাগিয়েছিলেন।
তবে পরে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। এর পর ট্রাম্প জানান, তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। একই সঙ্গে তিনি ক্লাউসকে 'অতীত রেকর্ড দেখলে কিছুটা সন্দেহজনক' বলে মন্তব্য করেন। তবে তিনি এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি।
বিতর্কের পর এক বিবৃতিতে ফিফা জানায়, রাফায়েল ক্লাউসকে বিশ্বের অন্যতম সেরা পেশাদার রেফারি হিসেবে স্বীকৃত। তিনি ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনকারী অভিজাত রেফারিদের টিম 'ওয়ান'-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য।
ফিফা আরও বলেছে, 'নিজের পুরো ক্যারিয়ার জুড়ে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন। টুর্নামেন্ট চলাকালে রেফারিদের গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নীতির কারণে ক্লাউস এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।'
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও রেফারিদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, 'আমি আবারও বলছি, আমাদের রেফারিদের সম্মান করতে হবে এবং ফুটবল পরিচালনার নিয়মগুলোকে সম্মান করতে হবে।'
ইনফান্তিনো বলেন, 'বিষয়টি খুবই সহজ এবং যতবারই বলা হোক না কেন, তা কম হবে না— রেফারি ছাড়া ফুটবল হয় না।'
এ ছাড়া ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা ৪৬ বছর বয়সী ক্লাউসের প্রতি সংস্থাটির আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'রাফায়েল ক্লাউস এটি তার দ্বিতীয় ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপেও আমাদের সঙ্গে ছিলেন।'
কলিনা আরও বলেন, 'তিনি একজন অভিজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত রেফারি। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।' উল্লেখ্য, ক্লাউস তার ক্যারিয়ারে ৬০০টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন।
এদিকে শেষ পর্যন্ত বালোগানকে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো তাকে শুরুর একাদশেও রাখেন।
তবে বালোগানকে নিয়ে মাঠে নেমেও চরম হতাশায় বিদায় নিতে হয়েছে মার্কিনদের। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে রাউন্ড অব ১৬ থেকে বিদায় সেই অসমাপ্ত গল্পের সর্বশেষ অধ্যায়। ১৯৯০ সালের পর এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ বিদায়। এটি কেবল একটি ম্যাচে পরাজয় নয়, বরং বিশ্ব ফুটবলের পরিবর্তিত শক্তির ভারসাম্যের প্রতিচ্ছবি।
১৯ ঘণ্টা আগে
এ ম্যাচে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি লিখেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস। চিঠিতে তিনি বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, কঠিন এই সময় কেটে যাবে, ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, আর হলুদ
২১ ঘণ্টা আগে
ওয়ানডে ম্যাচে ১৪১ রান চেজ করতে নেমে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিলেন ব্যাটাররা। দুই অঙ্কের রান পেলেন মাত্র তিনজন— তৌহিদ হৃদয় (৫৮ বলে ২৫), নুরুল হাসান সোহান (৪৪ ব ৩১) আর মেহেদি হাসান মিরাজ (১৮ বলে ১০)। তাতে শেষ পর্যন্ত ৩৩ ওভার ১ বলে মাত্র ১১৬ রানে অলআউট হলো বাংলাদেশ। হেরে গেল ২৫ রানে।
১ দিন আগে
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সোমবার এক বিবৃতিতে ইউয়েফা জানায়, ফুটবল কিছু মৌলিক নিয়মের ওপর দাঁড়িয়ে আছে এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সেই নিয়মের প্রতি সবার আস্থা থাকা জরুরি।
১ দিন আগে