এমবাপ্পের নৈপুণ্যে ফের মরক্কোর স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ফ্রান্স

ডেস্ক, রাজনীতি ডটকম
ম্যাচের ৬০ তম মিনিটে এমবাপ্পের পা থেকে আসে প্রথম গোল। ছবি: রয়টার্স

চার বছর আগের সেমিফাইনালের পুনরাবৃত্তি হলো আরও একবার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর দুর্দান্ত যাত্রা থামিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের অসাধারণ গোল ও আরেকটি গোলে অবদানের সুবাদে বৃহস্পতিবার জিলেট স্টেডিয়ামে আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান রানার্সআপরা।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে মরক্কোকে হারিয়েছিল দিদিয়ে দেশমের দল। এবারও নকআউট পর্বে আফ্রিকান দলটির সামনে বাধা হয়ে দাঁড়াল ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফ্রান্স। চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিলেন এমবাপে, তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু দুর্দান্ত দক্ষতায় তা ঠেকিয়ে দেন। এরপর একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।

২৫তম মিনিটে এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু স্পট কিকে ব্যর্থ হন এমবাপে। তার দুর্বল শট সহজেই আটকে দেন বোনু। জাতীয় দলের হয়ে টানা ১৫টি পেনাল্টি সফল করার পর এই প্রথম ব্যর্থ হলেন ফরাসি তারকা।

তবে দ্বিতীয়ার্ধে আর সুযোগ হাতছাড়া করেননি এমবাপে। ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে এগিয়ে যায় ফ্রান্স। এই বিশ্বকাপে এটি এমবাপের অষ্টম গোল, সঙ্গে আছে দুটি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের দৌড়েও এখন শীর্ষে তিনি।

এরপর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। গোলটির পেছনে বড় অবদান ছিল এমবাপের। তার দ্রুতগতির আক্রমণ ও নিখুঁত পাসেই সুযোগ তৈরি হয় দেম্বেলের জন্য।

এই জয়ে বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েছেন এমবাপে। ১৯৬৬ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন দুই বিশ্বকাপে ১০টি করে গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়লেন তিনি। বিশ্বকাপে তার মোট গোল এখন ২০টি, যা লিওনেল মেসির চেয়ে এক কম।

অন্যদিকে, পুরো ম্যাচে মরক্কো লড়াইয়ের চেষ্টা করলেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণ ভাঙতে পারেনি। পাঁচটি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে আফ্রিকার দলটি।

সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেন অথবা বেলজিয়ামের। আরেকবার বিশ্বকাপের শেষ চারে উঠে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশমের দল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।

২ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২ দিন আগে

৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।

২ দিন আগে

আর্জেন্টিনা-মিসর ম্যাচ: গোল বাতিল ও ফাউল নিয়ে বিতর্ক

ম্যাচ শেষ হওয়ার পর মাঠে মিসরের গোলস্কোরার মোস্তফা জিকো আরবি ভাষায় একটি টেলিভিশন চ্যানেলের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। সে সময় তিনি দাবি করেন যে বিশ্বকাপ 'আর্জেন্টিনাকে দিয়ে দেওয়া হচ্ছে।'

২ দিন আগে