ক্রীড়া ডেস্ক

লাল কার্ড দেখার পরও ফিফাকে অনুরোধ করে ফ্লোরিয়ান বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফের তিনি আলোচনায়। এবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপের শিরোপাটা তিনি দেখতে চান ইংল্যান্ডের হাতে!
ইংল্যান্ডের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক ও হোয়াইট হাউজের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদ্যাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি দারুণ গল্প হবে।’
বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের পুরনো রেষারেষির কারণে এরই মধ্যে এ ম্যাচ উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে। তবে ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ড দল আত্মবিশ্বাসী, আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েই তারা ৬০ বছরের শিরোপা খরা কাটানোর পথে এগিয়ে যাবে।
ট্রাম্পের প্রতিনিধি জুলিয়ানি বলেন, ‘আমার জানামতে, ইংল্যান্ড ৬০ বছর ধরে অপেক্ষায়। তারা যদি এবার শিরোপা জেতে, সেটা ভালোই হবে। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমার দৃঢ় বিশ্বাস, এবার ইংল্যান্ড শিরোপা জিততে পারে।’
ইংল্যান্ড দলের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথা তুলে ধরে জুলিয়ানি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় ও অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন। তিনি ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্স নিবিড়ভাবে অনুসরণ করছেন।’
ইংল্যান্ড দলের অধিনায়ক কেইনের প্রশংসা করে জুলিয়ানি বলেন, কেইন ইংল্যান্ড দলের সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে কেইনের। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলিংহামও অসাধারণ ফুটবলার।
ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সহকারী বলেন, ইংল্যান্ড দলকে আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। তাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। আর তাদের কোচের কাজ হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো, তাদের বিশ্বকাপ জেতার সক্ষমতা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৬ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৮ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৮ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৮ দিন আগে