নেপালের ঐতিহাসিক জয় ‘জেন-জি’ আন্দোলনে শহীদদের উৎসর্গ

ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক স্পর্শ করেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। পরে বোলিং ও ফিল্ডিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ক্যারিবীয়দের থামিয়ে দেয় ১২৯ রানে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই।

ওপেনার কুশল ভুর্তেল ম্যাচ শেষে বলেন, “কোচ চেয়েছিলেন আমরা যেন ‘কার্ডিয়াক কিডস’ ডাকনামটা মুছে ফেলতে পারি। আজ আমরা তা করতে পেরেছি। দেশের কঠিন সময়ে এই জয় নেপালের মানুষকে আনন্দ দিয়েছে। ”

অধিনায়ক রোহিত পাউড়েল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান আর বল হাতে নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরা হয়ে এই অলরাউন্ডার জয় উৎসর্গ করেছেন দেশের জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি।

তিনি বলেন, ‘এই পুরস্কার তাদের জন্য যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন। আমরা চাই আমাদের ক্রিকেট তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখুক। ’

যদিও ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল মূল স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে। তবুও নেপালের পারফরম্যান্সে ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। মাঠে এ জয় শুধু ক্রিকেট নয়, গোটা দেশের জন্যই প্রেরণার প্রতীক হয়ে থাকল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৪ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে