আলভারেজ-লাউতারোতে স্বস্তি, সুইসদের কাঁদিয়ে সেমিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০: ১৯
হুলিয়ান আলভারেজের ১১২ মিনিটের গোলে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। ছবি: সংগৃহীত

মেসির কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নিলেন ম্যাক আলিস্টার। এরপর পুরো ম্যাচে মেসি যেন ঘুরলেন নিজের ছায়া হয়ে। আর্জেন্টিনাকেও মনে হলো অনেকটাই ছন্নছাড়া। এর মধ্যে সমতায় ফিরল সুইজারল্যান্ড। এক সুইস ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। শেষ পর্যন্ত অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গিয়ে শেষ ৮ মিনিটে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের দুই গোলে স্বস্তি ফিরল আর্জেন্টিনা শিবিরে।

সুইজারল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাইলে পৌঁছে গেল লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে তাদের। আরেক সেমিফাইনালে আগের রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও প্রথমার্ধের ১৫ মিনিটে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত ১১২ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে স্বস্তি এনে দিলেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের শুরু থেকেই ছন্দে না থাকা এই ফরোয়ার্ড ডি-বক্সের বাইরে বাঁ দিকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। ২-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

২-১ ব্যবধানেই শেষ হয় ৩০ মিনিট। রেফারি ইনজুরি টাইম হিসেবে দেন বাড়তি ৪ মিনিট। যোগ করা ওই সময়ের প্রথম মিনিটেই সুইজারল্যান্ডকে হতাশায় ডুবিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় গোল এনে দেন লাউতারো মার্টিনেজ। ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। পৌঁছে যায় সেমিফাইনালে।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ফল পেতে দেরি হয়নি। এক আক্রমণ কর্নারের বিনিময়ে বাঁচিয়েছিল সুইসরা। সেই কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে আবার কর্নার। এবার মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় অ্যাসিস্ট, সার্বিকভাবে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দশম অ্যাসিস্ট করলেন তিনি।

পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি সুইজারল্যান্ড। আর্জেন্টিনার সঙ্গে সমানতালে খেলতে থাকে তারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। আর্জেন্টিনাও প্রথমার্ধের বাকি সময়ে তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল মেসির দল।

৫০ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু লিসান্দ্রো মার্তিনেজের দারুণ ডিফেন্ডিংয়ের পাশাপাশি নিজেদের ফিনিশিং ব্যর্থতায় গোলটি পায়নি সুইসরা। ৬৭ মিনিটের মাথায় আর রক্ষা পায়নি আর্জেন্টিনা। দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি।

৫ মিনিট পরে খেলায় নাটকীয়তা। সুইস ব্রিল এমবোলোকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসকে। পরে ভিএআর চেক করে দেখা যায়, পারদেসের সঙ্গে কোনো সংস্পর্শ ছাড়াই পড়ে গিয়েছিলেন এমবোলো। পরে পারদেসের হলুদ কার্ডটি বাতিল করে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। এটি তার ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

সুইজারল্যান্ড ১০ জনের দলে পরিণত হওয়ার পরও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। আক্রমণ ভাগে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে শেষের দিকে বারবার আক্রমণ করেও সুইস দুর্গ ভাঙা সম্ভব হয়নি। ফলে ১-১ গোলে সমতায় শেষ হয় ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে দুই ফরোয়ার্ড আলভারেজ-লাউতারোর গোলে শেষ পর্যন্ত স্বস্তি ফিরেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডকে ‘সহজ প্রতিপক্ষ’ ভাবছেন না স্কালোনি

আর্জেন্টিনা যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, সেখানে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে। বিশ্বকাপের শিরোপা তো দূরের কথা, এর আগে কখনো সেমি-ফাইনালেও খেলতে পারেনি দলটি। তবে এবারের আসরে তাদের চোখ এখন আরও বড় সাফল্যের দিকে।

১৯ ঘণ্টা আগে

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

জিম্বাবুয়ে সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই আজ শনিবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের লক্ষ্য শুধু জয় নয়, হোয়াইটওয়াশ এড়ানোও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এ

১ দিন আগে

বেলজিয়াম বধ করে সেমিতে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। যার ফলশ্রুতিতে ম্যাচের ৩০ মিনিটেই লিড নেয় তারা। দানি ওলমোর একটি দুর্দান্ত আক্রমণ বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়াতে ভুল করেননি ফাবিয়ান রুইজ।

১ দিন আগে

এমবাপ্পের নৈপুণ্যে ফের মরক্কোর স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ফ্রান্স

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে মরক্কোকে হারিয়েছিল দিদিয়ে দেশমের দল। এবারও নকআউট পর্বে আফ্রিকান দলটির সামনে বাধা হয়ে দাঁড়াল ফরাসিরা।

২ দিন আগে