নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ বিসিবির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯: ০৭
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ফাইল ছবি

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যে আগামী আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে সফরকারী নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা করে তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। সেখানে অংশ নেবেন এশিয়া কাপকে সামনে রেখে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা।

এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দল রওনা হবে সিলেটের উদ্দেশে, যেখানে ক্যাম্পের বাকি অংশ সম্পন্ন করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে