ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে বসেছিলেন সাকিব আল হাসানের পাশে। প্রয়োজন ছিল আর মাত্র একটি উইকেটের। উড়তে শুরু করা ভারতীয় দুই ওপেনারের রাশ টানতে ডাক পড়েছিল পঞ্চম ওভারেই। ১৭ রান দেওয়া ‘অ-মোস্তাফিজীয়’ ওভারে উলটো চাপে পড়ে বাংলাদেশ। দ্বাদশ ওভারে দ্বিতীয় স্পেলে ফিরলেন অবশ্য চেনা রূপে। ওভারের প্রথম বলে হলো রানআউট, শেষ বলেই ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ক্যাচ দিতে বাধ্য করলেন উইকেটের পেছনে।
এই উইকেটের মাধ্যমেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে তিনিই এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। এক ধাপ এগিয়েছেন সব দেশের সব বোলারদের মধ্যেও। ১৫০ উইকেট নিয়ে এখন বিশ্বের সব বোলারদের মধ্যে টি-টুয়েন্টিতে কিউই স্পিনার ইশ সোধির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাকিবের সমান উইকেট নিয়ে এ ম্যাচ শুরু করেছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় স্পেলে এসেই সাকিবকে ছাড়িয়ে গেলেন তিনি।
এর আগে-পরে মিলিয়ে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করেছেন মোস্তাফিজ। পরের দুই ওভারে আর উইকেট পাননি, রান দিয়েছেন ১৫। সব মিলিয়ে ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন তিনি।
ম্যাচে একটি উইকেট পেলেও তার করা দ্বাদশ ওভারটি ম্যাচে বাংলাদেশকে ফেরাতে যথেষ্ট ভূমিকা রেখেছে। ওই ওভারে রান আসে মাত্র দুটি। অন্যদিকে ওভারের প্রথম বলেই রানআউট হয়ে যান ফর্মের তুঙ্গে থাকা অভিষেক শর্মা। ৩৭ বলে ৭৫ রান করেন তিনি।
সব মিলিয়ে এখন ১১৮ ম্যাচে ১১৭ ইনিংসে মোস্তাফিজের সংগ্রহ ১৫০ উইকেট। সাকিবকে অবশ্য ১৪৯ উইকেট পেতে খেলতে হয়েছে ১২৯ ম্যাচ, ১২৬ ইনিংস। সে হিসাবে সাকিবের চেয়ে ৯ ইনিংস কম খেলেই তাকে উইকেটে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ।
টি-টুয়েন্টিতে দুজনের বোলিং গড় অবশ্য কাছাকাছি। সাকিবের ২০ দশমিক ৯১, মোস্তাফিজের ২০ দশমিক ৫১। ১৬ দশমিক ৮৮ স্ট্রাইক রেট নিয়ে এগিয়ে মোস্তাফিজ, সাকিবের ১৮ দশমিক ৪২। ইকোনমে রেটে অবশ্য সাকিবই এগিয়ে। মোস্তাফিজের ৭ দশমিক ৩০-এর বিপরীতে সাকিবের ৬ দশমিক ৮১।
এদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন ইশ সোধির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজ। ১৭৩ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদির সংগ্রহ ১৬৪ উইকেট।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে