ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ পর ফের ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে প্রায় ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। এতে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে শিরোপার দৌড়েও টিকে রইল টাইগার যুবারা।
টানা দুই জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে শুক্রবার (১ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ফের ঘুরে দাঁড়িয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
এ দিন টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। জিম্বাবুয়ের যুবা ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের বোলাররা। বোলিং তোপে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
জিম্বাবুয়ের চার ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। ২০ রানের ইনিংস খেলেন ব্রান্ডন এনদিওয়েনি।
২৭ রান খরচায় যুবা টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দুটি করে উইকেট তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।
রান তাড়ার শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন রিফাত বেগ। এরপর ১৬ বলে ২০ রান করে বিদায় নেন কালাম সিদ্দিকী।
অধিনায়ক আজিজুল হাকিম ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গী রিজান হোসেন অপরাজিত ছিলেন ২৬ বলে ২১ রানে।
জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেটই নেন শেল্টন মাজভিতোরেরা। তিনি খরচ করেন ২৮ রান।
এ জয়ের পর চার ম্যাচে ৩ জয়ে টেবিলে প্রোটিয়াদের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল আজিজুল হাকিমরা। ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে লাল সবুজদের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবারা।

চার বছর পর ওয়ানডে দলে ফিরে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলেন মোসাদ্দেক হোসেন। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
২ দিন আগে
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং ধসে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর গড়া শক্ত ভিতের ওপর বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু মাত্র ৩৪ রানের ব্যবধানে তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে সেই সম
২ দিন আগে
পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
২ দিন আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
৪ দিন আগে