এশিয়া কাপ: সুপার ফোরে বাংলাদেশের খেলা কার সঙ্গে, কবে

ক্রীড়া ডেস্ক
নানা সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। এখন সুপার ফোরের তিনটি ম্যাচে কী করে টাইগাররা, সেটিই দেখার জন্য অপেক্ষায় সমর্থকরা। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জয় এলেও পারফরম্যান্স আসেনি প্রত্যাশিত মাত্রায়। ফলে তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে বাংলাদেশের জন্য সমীকরণ মিলিয়ে দিয়েছে শ্রীলংকা। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশকে নিয়ে।

এ তো গেল ‘বি’ গ্রুপের হিসাব। ওদিকে ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সুপার ফোরে উঠে গেছে ভারত ও পাকিস্তান। ফলে ৮ দল নিয়ে শুরু হওয়া এশিয়া কাপের সুপার ফোর যেন সেই পুরনো এশিয়া কাপ, যেখানে মুখোমুখি হতো চারটিই দল— বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।

সুপার ফোরে এই চারটি দলই মুখোমুখি হবে পরস্পরের। অর্থাৎ প্রত্যেকে ম্যাচ পাবে তিনটি করে। সবগুলো ম্যাচ শেষে যে দুটি দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারা শিরোপার জন্য মুখোমুখি হবে ফাইনাল ম্যাচে। ফাইনালের সে হিসাব অনেক পরের বিষয়। আপাতত তথ্য এটুকুই— এশিয়া কাপে এখন আরও তিনটি ম্যাচ পেয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ ভারত-পাকিস্তান-শ্রীলংকা।

কোন ম্যাচ কবে?

এশিয়া কাপের সুপার ফোরের শুরুটাই হবে বাংলাদেশকে দিয়ে। সে ম্যাচে আবার প্রতিপক্ষ গ্রুপ পর্বের সেই শ্রীলংকাই। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বে পরাজয়ের প্রতিশোধ নেওয়ারও সুযোগ পাবে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের আগে তিন দিনের বিরতি পাচ্ছে বাংলাদেশ। পরের বুধবার (২৪ সেপ্টেম্বর) সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। সে ম্যাচে প্রতিপক্ষ ভারত, যারা কি না টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল। পারফরম্যান্সে এখনো ভারতই সব দিক থেকে নিখুঁত। ফলে নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য ম্যাচটি কঠিন হবে।তবে ভারতের সঙ্গে ম্যাচ সমর্থকদের বাড়তি উত্তেজনা জোগাবে, বলার অপেক্ষা রাখে না।

Gallery-Supporting-Bangladesh-In-Abu-Dhabi-Stadium-At-UAE-19-09-2025

আবুধাবি স্টেডিয়ামের গ্যালারিতে এক টুকরো বাংলাদেশ। প্রবাসীদের কল্যাণে টুর্নামেন্ট জুড়েই টাইগাররা এমন সমর্থন পেয়ে আসছে। ছবি: সংগৃহীত

শেষ ম্যাচের জন্য অবশ্য কোনো বিরতি পাবে না টাইগাররা। কারণ ভারত ম্যাচের পরদিনই মুখোমুখি হতে হবে সুপার ফোরের তৃতীয় ও শেষ ম্যাচে, ভেন্যু সেই দুবাই। বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) সে ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। বরাবরই আনপ্রেডিক্টেবল পাকিস্তানের প্রতিফলন এই টুর্নামেন্টের পারফরম্যান্সেও রয়েছে। সঙ্গে রয়েছে সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতিও। ফলে সুপার ফোরের শেষ ম্যাচটা হাসিমুখে শেষ করার আশা করতেই পারে টাইগাররা।

চার দলের তিন ম্যাচের লড়াই শেষে সমীকরণের মারপ্যাঁচে এক জয়েও ফাইনালে পৌঁছে যাওয়া সম্ভব, তবে তাতে যদি-কিন্তু মেলাতে ঘাম ছুটে যাবে। বিপরীতে দুটি ম্যাচে জয় এলে ফাইনালের হিসাব মেলানো বরং অনেকটাই সহজ হবে। সঙ্গে চলে আসতে পারে রানরেটের হিসাবও। সেসব মাথায় রেখেই নিশ্চয় লিটন অ্যান্ড কোং সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামবে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে