অক্টোবরের প্রথমেই বিসিবি নির্বাচন

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচন ঘিরে ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ীভাবে রেখে দিয়ে নির্বাচনের পরিবর্তে হতে পারে অ্যাডহক কমিটি।

এমন আলোচনার পর গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’

এদিকে, আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ এরই মধ্যে ছড়াচ্ছে। এমন অবস্থার মাঝেই আজ (সোমবার) সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি।

দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে