ক্রীড়া ডেস্ক

ওপেনার তানজিদ হাসান তামিম একপাশ আগলে রেখে ব্যাট করে যাচ্ছিলেন দুর্দান্ত গতিতে। দলীয় ইনিংসের শেষ ওভারের প্রথম বলে যখন আউট হলেন, নামের পাশে ৬২ বলে ৮৯। রোমারিও শেফার্ডের বলটা ঠিকমতো টাইমিং না হওয়ায় সেঞ্চুরির আক্ষেপটা থেকেই গেল। তবে এখন পর্যন্ত ক্যারিয়ার সেরা ইনিংসটাও চট্টগ্রামেই খেলে ফেললেন তানজিদ।
এদিকে তানজিদের ৮৯ বাদ দিলে ২২ বলে ২৩ করেছেন ওপেনিং থেকে ব্যাটিং অর্ডারের চারে নেমে আসা সাইফ হাসান। দলের আর একজন ব্যাটারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। উলটো শেষ ৩২ বলে একদিকে এসেছে মাত্র ৪৪ রান, অন্যদিকে উইকেটও পড়েছে ৭টি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানেই থামতে হয়েছে বাংলাদেশকে।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে বসায় এখন এ ম্যাচে লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো।
সে লক্ষ্যে একাদশকে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটারদের ভুগতে হয়েছে। এক তানজিদ ছাড়া আর কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে পারেননি। আগের মতোই শেষের দিকে গিয়ে উইকেটে ধসও নামে। ফলে দেড়শ রান পেরোতে না পেরোতেই শেষ হয়েছে ইনিংস।
ইনিংসের শুরু থেকেই তানজিদ চালিয়ে খেলার চেষ্টা করেছেন। কিছুটা সফলও হয়েছেন তিনি। কিন্তু অন্য পাশ থেকে সমর্থন পাননি একেবারেই। দলীয় ২২ রানের মাথায় ১০ বলে ৯ করে আউট হন এ ম্যাচে একাদশে ফেরা পারভেজ হোসেন ইমন। অধিনায়ক লিটন আউট হন ৪৪ রানের মাথায়, ৯ বলে ৬ করেছিলেন তিনি।
তৃতীয় উইকেটে সাইফ হাসানকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন তানজিদ। সাইফ দীর্ঘ সময় উইকেটে থাকলেও খুব স্বচ্ছন্দ ছিলেন না। ২২ বলে ২৩ রানে শেষ হয় তার সংগ্রামী ইনিংস। দলের রান তখন ১০৭। এরপর শুরু ব্যাটারদের যাওয়া-আসার মিছিল।
রিশাদ হোসেন করেন ৩ বলে ৩। নুরুল হাসান সোহান আর নাসুম আহমেদ দুজনেই ৩ বলে ১ রান করেন। ৩ বলে ৫ করেন জাকের আলী। শরিফুল পেয়েছেন গোল্ডেন ডাক। শেষের দিকে তাসকিন কেবল ১ ছক্কায় ৪ বলে ৯ রান করতে সক্ষম হয়েছেন। তাতে ইনিংসের শেষ বলে ১৫১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
উইন্ডিজ বোলারদের মধ্যে ২ ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেছেন রোমারিও শেফার্ড। ৪ ওভারে ৩৬ রানে ৩ উইকেট তার নামের পাশে। দুটি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার আর খ্যারি পিয়ের। একটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও রোস্টন চেজ।

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।
৪ দিন আগে
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।
৪ দিন আগে
দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।
৪ দিন আগে
প্রথমে ফিফা জানিয়েছিল যে, স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে অল্প সময় পরই পারেদেসের লাল কার্ডটি নথি থেকে সরিয়ে ফেলা হয় এবং ফিফা বিবিসি স্পোর্টকে নিশ্চিত করে যে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
৪ দিন আগে