ক্রীড়া ডেস্ক

দফায় দফায় বৃষ্টির হানায় ম্যাচ কমে নেমে এসেছিল ২৭ ওভারে। তবু শেষ রক্ষা হয়নি। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত শেষ ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করতে হয়েছে ম্যাচ রেফারিকে। ফলে এবারের বিশ্বকাপে মাত্র এক জয় আর পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্টসহ ৩ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে টেবিলের সাতে থেকে মিশন শেষ করল জ্যোতিরা।
রোববার (২৬ অক্টোবর) পাতিলে বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। জবাবে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। মাত্র ৮.৪ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছিল তারা। তবে আবারও বৃষ্টি আসলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতেই ব্যাটিং শুরু হয় বাংলাদেশের। ১২.২ ওভারে দলীয় রান যখন ২ উইকেটে ৩৯, তখনই নামে বৃষ্টি। অনেকক্ষণ পর বৃষ্টি থামলে কমিয়ে দেওয়া হয় ম্যাচের দৈর্ঘ্য। নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
দলের পক্ষে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। ২৬ রান করেন মোস্তারি। ভারতের হয়ে রাধা যাদব ৬ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। মান্দানা ও কাউরের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। মাত্র ৮.৪ ওভারেই ৫৭ রান তুলে নেয় এই জুটি। তবে আবারও বৃষ্টি এলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়। এ সময় মান্দানা ৩৪ আর কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন।
সেমিফাইনাল আগেই নিশ্চিত করা ভারতের জন্য এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর ৭ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের সাতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে