শান্তর শতকে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে শতরান তুলে নেন নাজমুল হোসেন শান্ত। তাকে অভিনন্দন জানাচ্ছেন মুমিনুল হক। ছবি: সংগৃহীত

৩১ রানে দুই উইকেট হারালেও শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ঢঙে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনেও সে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। চা বিরতিতে যাওয়ার ঠিক ৪ বল আগে মোহাম্মাদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলেও এর আগের বলেই চমৎকার এক বাউন্ডারিতে তুলে নিয়েছেন শতরান। আরেক পাশ থেকে মুমিনুল হকের ধৈর্যশীল ইনিংসে দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মে) মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতেই ধরে রেখেছেন বাংলাদেশি ব্যাটাররা।

বাংলাদেশের ইনিংসে প্রথম ৬ ওভার দেখেশুনে খেললেও সপ্তম ওভারের প্রথম বলেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরার সময় তার সংগ্রহ ছিল ১৯ বলে ৮ রান।

আরেক ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। একাদশ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই তাকে তুলে নেন হাসান। স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার সময় সাদমানের সংগ্রহ ৩০ বলে ১৩ রান।

পরের গল্পটা শান্ত আর মুমিনুলের। শুরুর বিপর্যয় কাটিয়ে মুমিনুলের ধৈর্য আর শান্তর আগ্রাসনে ম্যাচের নিয়ন্ত্রণ উঠে আসে বাংলাদেশের হাতে। প্রথম সেশন দুজন অবিচ্ছিন্ন কাটিয়ে দেওয়ার পর দ্বিতীয় সেশনও ব্যাট হাতে শাসন করতে থাকেন তারা। দুজনেই তুলে নেন অর্ধশত রান।

দ্বিতীয় সেশনের শেষ ওভারের প্রথম বলে ঝকঝকে এক শতক তুলে নেন শান্ত। এক ডজন বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা হাঁকানোর পর মোহাম্মাদ আব্বাসের এক চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৩৯ ম্যাচের ক্যারিয়ারে এটি শান্তর অষ্টম শতক।

শান্ত আউট হলে ক্রিজে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পরের চার বল দেখেশুনে কাটিয়ে দেন তিনি।

আরেক প্রান্তে অপরাজিত রয়েছেন মুমিনুল। ১৩৯ বল থেকে তার সংগ্রহ ৬৪ রান। এখন পর্যন্ত ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। বাংলাদেশি ব্যাটাররা এর মধ্যে শান্তর ওই একটিমাত্র উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন ১০০ রান। চা বিরতিতে যাওয়ার সময় দলের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৬ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে