অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ জল্পনা-কল্পনা আর রাজনৈতিক টানাপোড়েন শেষে অবশেষে নিশ্চিত হলো এশিয়া কাপ ২০২৫ এর সূচি। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সফল বৈঠকের পর সকল অনিশ্চয়তা কেটে গিয়েছিল।

এরপর ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সূচি প্রকাশের কথা ছিল। এবার এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই এই খবর নিশ্চিত করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মহসিন নাকভি জানিয়েছেন, এবারের এশিয়া কাপের আসর শুরু হবে ৮ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

গুঞ্জন সত্যি করে, এবারের আসরের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এসিসি চেয়ারম্যান লিখেছেন, আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে।

মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে ৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।

এশিয়া কাপ আয়োজন নিয়ে নানা বিতর্ক, টানাপড়েন এবং রাজনৈতিক উত্তেজনার কারণে গত কিছুদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছিল।

তবে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এসিসির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারতসহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে সংশয় থাকলেও, শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়েছিল।

এবং অন্যান্য দেশগুলোও সরাসরি উপস্থিত ছিল। এই বৈঠকের পরই এশিয়া কাপ আয়োজন নিয়ে সকল শঙ্কা দূর হয়।

ক্রিকবাজের খবর অনুযায়ী, শনিবার (২৬ জুলাই) অথবা সর্বোচ্চ সোমবারের মধ্যেই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল।

আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ না হলেও, এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষ হওয়ার দিনক্ষণ ঘোষণা করে ক্রিকেটপ্রেমীদের মাঝে স্বস্তি ফিরিয়েছেন

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে