ক্রীড়া ডেস্ক

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে থাকছেন ওপেনার জাওয়াদ আবরার।
গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।
গত মাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেওয়া বাংলাদেশ যুব দল থেকে একটি পরিবর্তন হয়েছে। পেসার মোহাম্মদ সবুজের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আল ফাহাদ। এছাড়া বাকি ১৪ জন এশিয়া কাপ দলে ছিলেন।
আগামী ১৫ জানুয়ারি যৌথভাবে জিম্বাবুয়ে-নামিবিয়ায় শুরু হবে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ । আসন্ন আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর প্রত্যেক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত একবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই : আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার এবং মোহাম্মদ সবুজ।

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে