জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেপালের কাঠমান্ডুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। দলের হয়ে শারমিন আক্তার দারুণ খেলেন।

মাত্র ৩৯ বল খেলে ৬৩ রান করেন, যা তার আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি। এই ইনিংসে তিনি আটটি চার ও একটি ছক্কা হাঁকান। শারমিনকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি ২৯ বলে ৩২ রান করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধাভান তিনটি এবং ইসানি ভাগেলা দুটি উইকেট নেন।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ১৩৭ রানে আটকে দেয় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো ছিল। ৯ ওভারে তারা ১ উইকেটে হারিয়ে ৫৫ রান যোগ করে স্কোরবোর্ডে।

এরপরই ছন্দ হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র নারী দল, বাংলাদেশি বোলারদের দাপটে পরপর উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি যুক্তরাষ্ট্র।

বল হাতে বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন নাহিদা আক্তার, তিনটি উইকেট নেন ঋতু মনি এবং রাবেয়া খান দুটি উইকেট শিকার করেন।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৬ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

৯ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

৯ দিন আগে

চ্যাম্পিয়নস লিগ ড্র— নতুন কাঠামোর লিগে কার প্রতিপক্ষ কে

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলবে। চারটি হবে নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। চারটি ভিন্ন সিডিং পট থেকে দুটি করে দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিটি ক্লাব।

৯ দিন আগে
Advertisement