সিলেট প্রতিনিধি

টি-টুয়েন্টি ম্যাচে ২০ ওভারে ১৩৭ রানের লক্ষ্য আজকের দিনে ‘ডালভাত’ই বলা চলে। ব্যাট হতে সাম্প্রতিক সময়ে খুব ভালো সময় না কাটলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে এ লক্ষ্য হেসেখেলেই পার করলেন টাইগার ব্যাটাররা।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৬ ওভার ৩ বলের পাশাপাশি ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতল লিটন দাসরা। বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বিস্ফোরক। ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংসের প্রথম তিন বলেই দুই বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারি তুলে নেন। পরে অবশ্য আর খুব একটা এগোতে পারেননি। ৯ বলে ১৫ রানে তার ইনিংস শেষ হয় তৃতীয় ওভারেই।
ইমনের বিদায়ে ক্রিসে আসেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম বলেই ডাবল দিয়ে রানার খাতা খোলা লিটন প্রথম বাউন্ডারির দেখা পান সপ্তম বলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চতুর্দশ ওভারে যখন সাইফ হাসান উইনিং শট খেলছেন, ততক্ষণে লিটন ২৯ বলে ৫৪ রানে অপরাজিত। তার মারকুটে ইনিংসে ৬টি বাউন্ডারির পাশাপাশি রয়েছে দুটি ছক্কা।
টি-টুয়েন্টিতে ১০৮ ম্যাচে এটি লিটন দাসের ১৩তম ফিফটি। এর মাধ্যমে বাংলাদেশের পক্ষে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানের (১২৯ ম্যাচ) পাশে বসলেন তিনি। আরেকটি ফিফটি পেলেই সাকিবকে ছাড়িয়ে দেশের পক্ষে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক হবেন লিটন।
এদিকে দুই বছর পর দলে ফেরা সাইফ খেলা শেষ করেছেন পরপর দুই ছক্কায়। সব মিলিয়ে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। এর আগে অবশ্য দশম ওভারে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। তিনি সংগ্রহ করেছিলেন ২৪ বলে ২৯ রান।
বাংলাদেশের দুটি উইকেটের মধ্যে একটি পেয়েছেন নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত, অন্যটি টিম প্রিংগেল। বাকি ৫ বোলার হাত ঘোরালেও সাফল্যের দেখা পাননি।
এর আগে নেদারল্যান্ডসের ইনিংসে সর্বোচ্চ ২৬ বলে ২৬ রান করেন তেজা নিড়ামানুরু। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেছিলেন ১৫ বলে ২৩ রান, শরিজ আহমেদ ১৪ বলে ১৫ রান। শেষের দিকে টিম প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে দলীয় ইনিংসে কিছুটা ভদ্রস্থ রূপ দেন।
বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে সেরা বোলারের পাশাপাশি ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ। ব্যাট হাতে সাফল্য পাওয়া সাইফ বল হাতেও ছিলেন সফল, নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।
আগামী সোমবার ও বুধবার (১ ও ৩ সেপ্টেম্বর) সিরিজের বাকি দুটি ম্যাচও হবে সিলেটেই।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে