ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় দল থেকে বাদ পড়লেও সাকিব আল হাসান বিশ্বের সব প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।
আজ ভোরে (১৭ আগস্ট) সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে। আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
নিজের সিপিএল ক্যারিয়া প্রসঙ্গে সাকিব বলেন, 'এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।'
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হেরেছিলেন সাকিবরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'একটু এদিক সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।'
অ্যান্টিগা দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগাভাগি করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ৷ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব৷'

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে