ক্রীড়া ডেস্ক

নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস ছিলেন ইনজুরিতে। টিম ম্যানেজমেন্ট অবশ্য আশা করেছিল, খুব গুরুতর চোট না হওয়ায় ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন লিটন। শেষ পর্যন্ত তা আর হয়নি। লিটনের বদলে জাকের আলীর নেতৃত্বে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে জাকের বোলিং বেছে নিয়েছেন।
ভারতের সঙ্গে কৌশলগত কারণে দলে আরও তিন পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো— টুর্নামেন্টে প্রথমবারের মতো একাদশে স্থান পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দীন আহমেদ। ভারত অবশ্য আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এ ম্যাচে জয় পেলেই ফাইনালের স্বপ্ন দেখতে পারবে যেকোনো দল।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার ও দুই স্পিনারের বোলিং আক্রমণ নিয়ে। দলে স্পেশালিস্ট ব্যাটার রয়েছেন ছয়জন, সঙ্গে আরও দুজন অলরাউন্ডারের কাছ থেকেও ব্যাটিংয়ে রান প্রত্যাশা করবে বাংলাদেশ।
আগের ম্যাচের একাদশের সঙ্গে যে চারটি পরিবর্তন এসেছে, তার মধ্যে ইনজুরির কারণে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে এশিয়া কাপে প্রথম ম্যাচের পর ছিটকে পড়া পারভেজ হোসেন ইমন ফিরেছেন একাদশে।
আগের ম্যাচে বাজে বোলিং করে জায়গা হারিয়েছেন শরিফুল ইসলাম। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো বল করলেও সম্ভবত বিশ্রাম দিতে বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও। তাদের দুজনের জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দীন।
এদিকে বেশ ভালো বল করা স্পিনার শেখ মেহেদি হাসানকেও বাদ দেওয়া হয়েছে ভারতের ব্যাটিং শক্তিমত্তা বিবেচনায়। তার জায়গায় দলে ফিরেছেন লেগি রিশাদ হোসেন, যদিও ভারতের বিপক্ষে তার খুব উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই।
এর বাইরে আগের একাদশ থেকে এ ম্যাচে স্থান ধরে রেখেছেন সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে