ডেস্ক, রাজনীতি ডটকম

ইনডোরে চলছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ চলাকালীন চাঞ্চল্য সৃষ্টি করেছে মাঠের বাইরের খবর। সেটা হলো- ভারতের ইনডোরে যৌন হয়রানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরের দিন, যখন দুই খেলোয়াড় একটি ক্যাফেতে যাওয়ার পথে হাঁটছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে ইনডোরে একটি ক্যাফের পথে হাঁটার সময় এক মোটরসাইকেল আরোহী অনুপযুক্তভাবে স্পর্শ করেছে। ঘটনাটি দলের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশের কাছে জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
ইনডোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ দায়ের করেন। আমরা দ্রুত কৌশলগত অভিযান চালিয়ে অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করেছি। সে খাজরানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আজাদ নগরে থাকে এবং তার বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড রয়েছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর ইন্দোর পুলিশ বিসিসিআই ও এমপিসিএ (মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন)-এর সঙ্গে বৈঠক করে নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়েছে। আমরা খতিয়ে দেখছি কোথায় প্রটোকল ভঙ্গ হয়েছে। ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে এবং ছয় ঘণ্টার মধ্যেই আমরা কৌশলগত অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করি। ঘটনাটি ঘটে যখন খেলোয়াড়রা হোটেল র্যাডিসন থেকে ক্যাফেতে যাচ্ছিলেন।’

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৮ দিন আগে