বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

ক্রীড়া ডেস্ক
রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এর মাধ্যমে বিসিবিতে এনএসসির নির্ধারিত দুজন কাউন্সিলরের কোটা পূর্ণ হলো। বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদেও আর কোনো ফাঁকা পদ থাকল না।

সোমবার (৩ নভেম্বর) রুবাবা দৌলাকে কাউন্সিলর মনোনীত করে বিসিবিকে চিঠি দিয়েছে এনএসসি। এই সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এর আগে এনএসসি থেকে ইসফাক আহসানকে কাউন্সিলর মনোনীত করা হয়েছিল। একসময় আওয়ামী লীগের পদে থাকায় তাকে নিয়ে বিতর্ক ওঠে। পরে তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে এনএসসি। পরে তার জায়গায় রুবাবাকে মনোনীত করা হয়েছে।

রুবাবা দৌলা ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন তিনি। যুক্ত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনেও। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাসানের গতির ঝড়ে ১৯৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া

টস জিতে ব্যাটিং নেওয়ার পরও বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাগতিক ব্যাটাররা স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। মাত্র ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।

২ দিন আগে

৪ উইকেট হারিয়ে চাপের মুখে অস্ট্রেলিয়া, স্মিথ-ক্যারির প্রতিরোধ

ইনিংসে দুইবার জীবন পাওয়া স্মিথ সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন। ২৯ রানে অপরাজিত আছেন তিনি, তাঁর সঙ্গে অপর প্রান্তে ১৬ রানে ব্যাট করছেন ক্যারি। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চদশ জুটিতে এরই মধ্যে ৩৯ রান যোগ হয়েছে।

২ দিন আগে

১০ বছর একসঙ্গে, অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা

২ দিন আগে

বাবা হারালেন লিওনেল মেসি

বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ ছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মেসিকে আবেগে কাঁদতে দেখা যায়।

৭ দিন আগে