ডি ককের সেঞ্চুরিতে সিরিজ সমতায় দ. আফ্রিকা

ডেস্ক, রাজনীতি ডটকম

ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরই দুর্দান্ত এক ইনিংস খেললেন কুইন্টন ডি কক। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। সেই সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের দেওয়া ২৭০ রানের লক্ষ্য ৫৯ বল বাকি থাকতে সহজেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় ফিরে প্রোটিয়ারা।

ইনিংসের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ওপেনিং জুটিতে ডি কক ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস যোগ করেন ৮১ রান। এরপর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে আসে ১৫৩ রানের দারুণ জুটি, যা মূলত জয় নিশ্চিত করে ফেলে। ডি জর্জি ৬৩ বলে ৭৬ রান করে আউট হন।

শেষ পর্যন্ত মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে দক্ষিণ আফ্রিকা। জয় নিশ্চিতের সময় অপরাজিত ছিলেন ডি কক (১১৯ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১২৩*) এবং ম্যাথিউ ব্রিটজকে (১৭*)।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ফাখর জামান (০), বাবর আজম (১১) ও মোহাম্মদ রিজওয়ান (৪) দ্রুত সাজঘরে ফেরেন। ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলেন সাইম আইয়ুব ও সালমান আলি আগা। দুজন মিলে ৯২ রানের জুটি গড়েন। সাইম ৬৬ বলে করেন ৫৩ রান, আর সালমান খেলেন ১০৬ বলে ৬৯ রানের ধীর ইনিংস।

শেষ দিকে মোহাম্মদ নওয়াজ (৫৯ বলে ৫৯), ফাহিম আশরাফ (১৮ বলে ২৮) ও মোহাম্মদ ওয়াসিম (৯ বলে ১২*) পাকিস্তানকে ২৬৯ রানে পৌঁছে দেন।

দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বারগার ১০ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট। এনকাবায়োমজি পিটার নেন ৩ উইকেট, আর করবিন বোস ঝুলিতে ভরেন ২টি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে