ডেস্ক, রাজনীতি ডটকম

মিরপুরের শেষ বিকেলের আলোটা যেন একাই নিজের চারপাশে টেনে রেখেছিলেন মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ বলের পর স্কোরবোর্ডে তার নামের পাশে ঝলমল করছে অপরাজিত ৯৯। টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে মাত্র একটি রান তাকে জায়গা করে দিতে পারে বিশ্ব ক্রিকেটের এক বিশেষ তালিকায়।
৯০ ওভার শেষে আম্পায়ার যখন দিনের খেলা শেষ করলেন, তখন মুশফিক থমকে দাঁড়িয়ে। আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে এক ওভার বাড়ানোর আলোচনা হলেও শেষ পর্যন্ত দিনটার ইতি টানা হয়। ফলে ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটারকে শততম টেস্টে সেঞ্চুরির ঐতিহাসিক ছোঁয়া পেতে অপেক্ষা করতে হবে আজকের রাত।
দিনের শুরুটা ছিল ব্যাটারদের দাপটের। টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে ৫২ রানের উদ্বোধনী জুটি উপহার দেন সাদমান (৩৫) ও মাহমুদুল জয় (৩৪)। শান্ত মাত্র ৮ রানে ফিরলে বাংলাদেশ ৯৫ রানে হারায় তৃতীয় উইকেট। সেখান থেকেই ম্যাচের রঙ বদলান মুমিনুল হক ও মুশফিক। দুজনের ১০৭ রানের জুটি দলকে টেনে তোলে নিরাপদ অঞ্চলে। মুমিনুল করেন ৬৩।
এরপর পুরো মঞ্চটা মুশফিকের। লিটন দাসকে নিয়ে আরেকটি ৯০ রানের জুটি গড়ে দিন শেষ করেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার। ১৮৭ বলে ৫ চারসহ তার ৯৯ রানে ছিল শান্ত, ধৈর্য ও নিখুঁত টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনী। লিটন অপরাজিত ৪৭ রানে।
আইরিশ বোলারদের মধ্যে একমাত্র অ্যান্ডি ম্যাকব্রিনি কিছুটা সাফল্য পান। ২৬ ওভারে ৮২ রানে ৪ উইকেট। অন্য বোলাররা ছিলেন উইকেটহীন।
এখন অপেক্ষা শুধু দ্বিতীয় দিনের প্রথম স্ট্রাইকের। মাত্র ১ রান করলেই মুশফিক যোগ দেবেন রিকি পন্টিং, জো রুট, হাশিম আমলা, ইনজামাম, মিয়াঁদাদদের কাতারে; শততম টেস্টে সেঞ্চুরিয়ান হিসেবে। মঞ্চ প্রস্তুত। ইতিহাসের দরজা খোলার চাবি এখন মুশফিকের হাতে।

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
৭ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
৮ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১১ দিন আগে
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।
১১ দিন আগে