লিটন ফেরেননি, ‘সেমি’তে ৩ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ। কার্যত সেমিফাইনালে রূপ নেওয়া এ ম্যাচেও ইনজুরি থেকে ফেরেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে আগের ম্যাচ থেকে এসেছে আরও তিন পরিবর্তন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে— এ ম্যাচে যে দল জিতবে সেই দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এমন সমীকরণ নিয়ে গতকালের ভারত ম্যাচ থেকে এ ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। এশিয়া কাপের শুরু থেকেই খেলে আসা ওপেনার তানজিদ তামিম এক ম্যাচ বাদে বাকি পাঁচ ম্যাচে ব্যর্থতার খেসারত দিয়েছেন। হারিয়েছেন জায়গা।

আগের ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনও বাদ পড়েছেন খুব বেশি নজরকাড়া পারফরম্যান্স না করতে পারায়। ধারাবাহিকভাবে ভালো বল করলেও বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।

তিন পরিবর্তনে দলে ফিরেছেন আগের ম্যাচে বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদ। ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানও এক ম্যাচের ব্যবধানে ফিরেছেন একাদশে।

ধারণা করা হচ্ছে, এ ম্যাচে সাইফ হাসানের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ভিনিসিয়ুসকে ঘিরে টানাপোড়েন, আর্সেনালের নজরে ব্রাজিলিয়ান তারকা

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।

৪ দিন আগে

ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো

রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।

৪ দিন আগে

আগস্ট থেকে মাঠে গড়াবে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।

৬ দিন আগে

শেষ হলো ১৭ বছরের রঙিন অধ্যায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্ডি

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি

৭ দিন আগে