বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ডেস্ক, রাজনীতি ডটকম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছে অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাঝেই খবর এসেছে, পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এমন চমকপ্রদ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেও অভিহিত করেছে তারা।

তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। আসন্ন আসরে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, সে জন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত।

এদিকে, চলমান সংকট নিরসনে আইসিসির কাছে গ্রুপ বদল করার কথাও বলেছিল বিসিবি। তবে ক্রিকেটবিষয়ক ভারতীয় পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেছে।

আইরিশরা যদি বিসিবির এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তাদের জোর করার কোনো এখতিয়ার নেই আইসিসির। সেই সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কারও সম্মতির ব্যাপার রয়েছে। কেননা গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান আর আয়ারল্যান্ড রয়েছে; যাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো আর ক্যান্ডিতে। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল আর ইতালি; যাদের সব ম্যাচ ভারতের কলকাতা আর মুম্বাইয়ে।

এদিকে ভারত সফরে বিসিবির অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ ‘সি’ গ্রুপে কলকাতা ও মুম্বাইতে ম্যাচ খেলবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে এবং ভারত সফরে না যায়, তবে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement