ডেস্ক, রাজনীতি ডটকম

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল তিনবারের রানারআপ বাংলাদেশ। প্রথমে সেই আশা ফাঁকা ফানুস মনে হলেও, এই মুহূর্তে বাংলাদেশ ফাইনালের খুব নিকটে। তবে তাদের হারাতে হবে পাকিস্তানকে। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের এই শেষ ম্যাচটি কার্যত সেমিফাইনাল বা নকআউটে রূপ নিয়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দু’দলই এদিন নিজেদের সেরা দল নিয়ে নামবে। বিশেষ করে বাংলাদেশের গত ম্যাচের একাদশ নিয়ে আলোচনা হয়েছে অনেক। একসঙ্গে চার পরিবর্তন দেখে অনেকেই প্রথমে হয়তো বিশ্বাস করতে চাননি। তবে বিশ্রাম ছাড়া পরদিনই আবার পাকিস্তান ম্যাচ হওয়ায় যে যার মতো মানিয়ে নিয়েছেন। ভারতের বিপক্ষে হারের পর তাই শেষ লড়াইয়ে ভিন্ন কিছুর আশা টাইগার ক্রিকেটভক্তদের।
পাকিস্তানের বিপক্ষে একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। চোটের কারণে তার অনুপস্থিতিতে গতকাল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। লিটন ফিরলে নিশ্চিতভাবে বাদ পড়বেন তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন। পাশাপাশি একাদশে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। তাদের জায়গা করে দিতে বাদ দেওয়া হতে পারে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদকে।
মিডল অর্ডার ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও, সেখানে পরিবর্তনের সম্ভাবনা কমই বলা চলে। ফলে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী ও জাকের আলি অনিকদের খেলা অনেকটাই নিশ্চিত। এ ছাড়া টেলএন্ডারে শেখ মেহেদী ও রিশাদ হোসেনদের পাশাপাশি পেস বিভাগে তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ তামিম/পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৭ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে