শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।

এদিকে শেষ ম্যাচে দাপট দেখিয়ে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এবার লক্ষ্য ডাচদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা।

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই সিরিজে নেদারল্যান্ডস তাদের সেরা দল নিয়ে আসেনি, তবুও বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—সব বিভাগেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বোলাররা প্রথম দুই ম্যাচে ডাচদের কম রানে আটকে রাখতে সক্ষম হয়েছেন।

অপরদিকে নেদারল্যান্ডসের জন্য এটি বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে।

এদিকে সিলেটের পিচ রান তাড়া করা দলগুলো তুলনামূলকভাবে বেশি সফল। এই মাঠে এখন পর্যন্ত খেলা ১৫ টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে ১২ টিতেই পরে ব্যাট করা দল জিতেছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

১২ ঘণ্টা আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

১ দিন আগে

বাংলাদেশের রানের পাহাড়, অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

২ দিন আগে

দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড, হাতে এখনো ৪ উইকেট

শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে দ্বিতীয় দিনের শুরুতেই তানজিদ আর মুমিনুল হক দেখেশুনে শুরু করেছিলেন। প্রথম দুই সেশনেই ছিল বাংলাদেশি ব্যাটারদের দাপ এরপর নতুন বল হাতে তুলে নিয়ে অজি বোলাররা ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন। পরে মিরাজ-হাসানের দৃঢ়তায় ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

২ দিন আগে