কেনের জোড়া গোল, হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল পেয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ছবি: সংগৃহীত

এবারের ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে সম্ভবত সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ছিল এটিই। ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া— শিরোপার দাবিদার দুটি দলই মুখোমুখি একদম প্রথম ম্যাচে। সে ম্যাচ দুর্দান্ত ফুটবলের পসরা সাজাল।

ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। কিন্তু স্প্যানিশ লা লিগার শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর রিয়াল মাদ্রিদের দুই তারকা মার্কাস রাশফোর্ড আর জুড বেলিংহ্যামের নৈপুণ্যে ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৪-২ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংরেজরা।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টমাস টুখেলের ইংল্যান্ড। ১২তম মিনিটে ননি মাদুয়েকেকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় থ্রি লায়ন্স। হ্যারি কেনের পেনাল্টি শটটি ঠেকিয়েই দিয়েছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তবে গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেন। দলকে এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক।

ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর ক্রোয়েশিয়া ম্যাচে ফিরে আসার চেষ্টা করতে থাকে। দুই দলই স্লো বিল্ডআপ কৌশল নেয়। সাফল্য পায় ক্রোয়েশিয়া। ৩৬তম মিনিটে দূরপাল্লার শক্তিশালী শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে সমতা ফেরান মার্টিন বাতুরিনা।

প্রথমার্ধের শেষদিকে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। ৪২তম মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেন। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গিয়ে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল কেনের ১১৫ ম্যাচে ৮১তম গোল।

তবে বিরতিতে যাওয়ার আগেই আবারও জবাব দেয় ক্রোয়েশিয়া। ইনজুরি টাইমের শেষ মিনিটে ইভান পেরিসিচের হেড থেকে পাওয়া বল জালে পাঠিয়ে ম্যাচ ২-২ করেন পেতার মুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জুড বেলিংহ্যাম। একক প্রচেষ্টায় গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ম্যাচের তখন ৪৭ মিনিট। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে টুখেলের দল।

শেষ দিকে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫তম মিনিটে ঠান্ডা মাথায় গোল করে ক্রোয়েশিয়ার প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ করে দেন তিনি।

ম্যাচ জুড়ে ইংল্যান্ডের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। তবে রক্ষণভাগে একাধিক দুর্বলতাও চোখে পড়েছে, যা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবুও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বস্তিতে থাকবে টুখেলের দল।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এ ভালো অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ঘানার। অন্যদিকে প্রথম ম্যাচে লড়াই করেও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে ক্রোয়েশিয়াকে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এলোমেলো ব‍্যাটিং, শেষ জুটির ঝড়ে ১৩১ রানে থামল বাংলাদেশ

এলোমেলো ব‍্যাটিংয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, তখন শেষ ভরসা হয়ে দাঁড়ান শেখ মেহেদী হাসান। তার ২২ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ জুটির অবদানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৩১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

লিটনকে ছাড়াই টি-টোয়েন্টি মিশন শুরু, নেতৃত্বে অভিষেক হৃদয়ের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি মঞ্চে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়।

১ দিন আগে

জর্ডানকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেল অস্ট্রিয়া

ম্যাচের শুরু থেকেই নবাগত জর্ডানকে চাপে রাখার কৌশল নেয় অস্ট্রিয়া। তার ফলও আসে দ্রুত। ম্যাচের ২১তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে অস্ট্রিয়াকে এগিয়ে নেন রোমানো শ্মিড। প্রথমার্ধে জর্ডান বেশ কয়েকটি আক্রমণ চালালেও অস্ট্রিয়ার গোলদুর্গ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অস্ট্রিয়া।

১ দিন আগে

বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল হালান্ডের, ইরাককে উড়িয়ে নরওয়ের দাপুটে জয়

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে ফিরেই দারুণ সূচনা করেছে নরওয়ে। আর সেই প্রত্যাবর্তনের নায়ক কে হবেন, তা যেন আগে থেকেই লেখা ছিল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু

১ দিন আগে