ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার জন্য সমীকরণটা ছিল বেশ সহজ। ম্যাচে কোনোমতে হার ঠেকালেই সব হিসাবের অবসান। আরও একবার শিরোপা জিতবে উঠবে ঘরে। স্প্যানিশ লা লিগায় ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় এ সমীকরণ বলতে গেলে ছিল ডালভাত। শুধু কিন্তু ছিল একটাই— প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীর এই দলের সঙ্গে ‘এল ক্লাসিকো’ ম্যাচ তো কোনো বিচারেই সহজ নয়।
তবে দুশ্চিন্তাটুকু খাতা-কলমেই থেকে গেল। রোববার (১০ মে) রাতে মাঠে নামতে না নামতেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটল মাত্র ১৮ মিনিটের মধ্যেই। অষ্টম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি কিক থেকে থিবো কোর্তোয়াকে পরাভূত করলেন রাশফোর্ড। ১০ মিনিট পরেই বার্সেলোনার ট্রেডমার্ক ফিল্ড প্লে থেকে ডি-বক্সের মাথায় দাঁড়িয়ে জাল খুঁজে নিলেন ফেরান তোরেস।
ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেল ওই ১৮ মিনিটেই। শেষ পর্যন্ত ২-০ গোলেই ম্যাচ শেষ করেছে বার্সেলোনা। রিয়ালের বিরুদ্ধে এল ক্লাসিকো জয়ের পাশাপাশি মিলেছে লিগ জেতার আনন্দও, তাও আবার তিন ম্যাচ হাতে রেখে! গত মৌসুমেও দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন বার্সেলোনার শোকেসে এটি লা লিগার ২৯তম ট্রফি।
ম্যাচের আগেই অবশ্য রিয়ালের ড্রেসিং রুমে বিবাদের সুর শোনা গিয়েছিল। এর মধ্যে ইনজুরির কারণে ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও একাদশে পয়নি রিয়াল। তারপরও ভিনিসিয়ুস জুনিয়র, গনজালো গার্সিয়া, জুড বেলিংহাম, অরেলি শুয়োমিনি, এদুয়ার্দো কামাভিঙ্গা আর ব্রাহিম দিয়াজকে নিয়ে জমাট মিডফিল্ড-ফরোয়ার্ড নিয়েই মাঠে নেমেছিল রিয়াল।
বার্সেলোনাও এ ম্যাচে মিস করেছে তাদের তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে। তোরেস, রাশফোর্ড, দানি অলমো, ফেরমিন লোপেজ, গাভি আর পেদ্রিদের জবাব দিতে নামে তারা। শুরু থেকেই রাশফোর্ড-অলমো-তোরেসরা ব্যতিব্যস্ত করে তোলেন রিয়ালের রক্ষণভাগ।
অব্যাহত আক্রমণের মুখে গার্সিয়া, রুডিগার, অ্যাসেনসিও আর আরনল্ডের সে রক্ষণ তাল সামলাতে পারেনি। দিনের পর দিন গোলমুখে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো কোর্তোয়াই বা আর কত ঠেকাবেন! ম্যাচে বার্সার নেওয়া ১১ শটের মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। তার মধ্যে দুটি শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করে ওই ১৮ মিনিটের মধ্যে। পরের ৭২ মিনিটেও স্পষ্টতই খেলায় প্রাধান্য ধরে রেখেছিল বার্সা। তবে কোর্তোয়ার বীরত্বে আর জাল খুঁজে পাননি বার্সার ফরোয়ার্ড-উইংগাররা।
সুযোগ রিয়াল মাদ্রিদও কম তৈরি করেনি। তবে এ ম্যাচেও আরও অনেক ম্যাচের মতোই হাইলাইন ডিফেন্সে প্রতিপক্ষকে ফাঁদে ফেলেছেন বার্সা বস হ্যান্সি ফ্লিক্স। বার্সার রক্ষণভাগের দৃঢ়তাতেও শেষ পর্যন্ত বড় ধরনের বিপদ তৈরি হয়নি। বলতে গেলে বার্সার গোলবার সামলানোর দায়িত্বে থাকা হোয়ান গার্সিয়াকে বড় পরীক্ষাও দিতে হয়নি। তাতে তিন ম্যাচ হাতে রেখে হেসেখেলেই লিগ ট্রফি ঘরে তুলল বার্সেলোনা।
এটি ছিল দুই দলেরই লিগের ৩৫তম ম্যাচ। এ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯১-এ। ফলে বার্সেলোনার সামনে আরও একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে। পরের তিনটি ম্যাচেই জয় পেয়েল মৌসুম শেষে ১০০ পয়েন্ট স্পর্শ করবে বার্সেলোনা। এর আগে কেবল ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদ আর ঠিক পরের ২০১২-১৩ মৌসুমে বার্সেলোনাই ১০০ পয়েন্টের গৌরব অর্জন করেছে। এবার পারলে ১৩ বছর পর আবার লা লিগা দেখবে ১০০ পয়েন্ট, বার্সাও প্রথম দল হিসেবে ইতিহাসে একাধিকবার ১০০ পয়েন্টের স্বাদ পাবে।
সেটি হোক বা না হোক, ন্যু ক্যাম্পে হ্যান্সি ফ্লিক্স আর শিষ্যরা আপাতত মেতে উঠেছে টানা দ্বিতীয় আর ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপার আনন্দে। আনন্দে ভাসছেন বার্সার সমর্থকরাও।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য দল ও প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
২ দিন আগে
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে চারশ রানের মাইলফলক ছোঁয়াও কঠিন মনে হলেও শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে এই সীমা অতিক্রম করে টাইগাররা।
২ দিন আগে
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝলমলে সেঞ্চুরি আর মুমিনুল হকের ধৈর্যপূর্ণ ৯১ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।
৩ দিন আগে
শুক্রবার (৮ মে) মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতেই ধরে রেখেছেন বাংলাদেশি ব্যাটাররা।
৩ দিন আগে