ডেস্ক, রাজনীতি ডটকম

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। মাত্র ৫৬ বছর বয়সে এই জনপ্রিয় গিটারবাদকের মৃত্যুতে শোক নেমে এসেছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতাঙ্গনে।
শুক্রবার (২০ ডিসেম্বর) পিকলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অর্থহীনের সাবেক ড্রামার রায়েফ আল হাসান রাফা।
পিকলুর মৃত্যুতে আবেগঘন এক ফেসবুক পোস্টে রাফা বলেন, ‘পিকলু ভাই আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
মঞ্চে সঙ্গীত পরিবেশনের সময় হার্ট অ্যাটাক করেন পিকলু।
‘তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে যা আমরা কেউ শুনতে চাইনি সেই খবরটাই জানান কর্তব্যরত চিকিৎসক’, বলেন রাফা।
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের প্রেক্ষাপটে পিকলুর অবদান অনস্বীকার্য। ‘গুটি’, ‘সূর্য’, ‘অদ্ভূত সেই ছেলেটি’র মতো বহুল জনপ্রিয় গান তারই রচনা।
এদিকে আরেক গিটারিস্ট সুলতান রাফসান ফেসবুকে লিখেছেন, ‘পিকলু ভাইয়ের গিটার বাজানো শুনেই বড় হয়েছি। তার হঠাৎ মৃত্যুতে আমি খুবই ধাক্কা খেয়েছি। ভাইয়ের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইলো।’
এ ছাড়া এলিটা করিম, জামশেদ চৌধুরি, শিশির আহমেদের মতো বিখ্যাত সঙ্গীতশিল্পী পিকলুর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
পিকলুর দীর্ঘ ক্যারিয়ারের শুরু আশির দশকে। বাংলাদেশের প্রথম হার্ডরক ব্যান্ড রকস্ট্রাটার গিটারিস্ট হিসেবে মঞ্চ কাঁপিয়ে ক্যারিয়ার শুরু করলেও জলি রজার্স ও ওয়ারফেজে ব্যান্ডে কাজ করেছেন তিনি। তবে পিকলু সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন অর্থহীন ব্যান্ডের হয়ে ছয়তারে তার আঙুলের জাদু দেখিয়ে।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
১৪ দিন আগে
ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৭ দিন আগে
ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।
১৮ দিন আগে
বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।
২৩ দিন আগে