সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত ব্রেকিং ব্যাডের ‘গাস ফ্রিং’

বিনোদন ডেস্ক
ব্রেকিং ব্যাড সিরিজের গাস ফ্রিং চরিত্রের অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। ছবি: সংগৃহীত
ব্রেকিং ব্যাড সিরিজের গাস ফ্রিং চরিত্রের অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাডে’র গাস ফ্রিং চরিত্র রূপায়নকারী হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। সৌদি আরবে সিনেমার শুটিং করতে গিয়ে ইসলাম ধর্মে আকৃষ্ট হন তিনি।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ জানিয়েছেন জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম ধর্ম গ্রহণের খবর।

তুর্কি আল-শেখ জানান, এসপোসিতো সৌদি আরবে এসে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নেন।

এসপোসিতোর নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের কয়েকজন সদস্য নামাজে অংশ নিচ্ছেন। তাদের মধ্যেও রয়েছেন ব্রেকিং ব্যাড সিরিজের এ তারকা।

এসপাসিতো হলিউড ছাড়াও মার্কিন টেলিভিশনে কয়েক দশক ধরে অভিনয় করে যাচ্ছেন। ‘বেটার কল সল’ ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকসহ সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। বিশেষ করে ব্রেকিং ব্যাড সিরিজের ‘গাস ফ্রিং’ চরিত্র দর্শকদের মনে গেঁথে রয়েছে। এই চরিত্রের জন্য তিনি একাধিক পুরস্কারের মনোনয়নও পেয়েছেন।

তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে সিনেমার শুটিং করতে এসে মুসলিমদের সঙ্গে পরিচয় হয় এসপোসিতোর। মুসলিমদের আচার-আচরণসহ ইসলাম ধর্মের নানা দিক তার ওপর প্রভাব ফেলে। এরপরই তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা ও স্থানীয় মানুষের প্রতি এসপোসিতো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান তুর্কি আল-শেখ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত ব্রেকিং ব্যাডের ‘গাস ফ্রিং’