ঝড়-বৃষ্টি আর খড়া শেষে লালমনিরহাটে কার্তিক মাসের শুরুতেই শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই শীত অনুভুত হতে শুরু করেছে। দিনে রৌদ্রজ্জ্বল, রাতে নামছে কুয়াশা আর হিম শীতল বাতাস। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তাঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে এ জনপদে।
পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ আট হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের গহনা জব্দ করা হয়।
জানা গেছে, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাইবোনের মধ্যে সবার ছোট আবু সাঈদ। তিনি স্থানীয় জাফর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এরপরে স্থানীয় খালাশপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়
ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচারের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ঘটনায় ইতিমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। আরও যাঁদের সম্পৃক্ততা আছে, তদন্ত সাপেক্ষে তাঁদেরও বিচারের আওতায় আনা হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের ৩ সদস্য চাকরি পেলেন। আবু সাঈদের দুই ভাই ও এক বোনকে বসুন্ধরা গ্রুপ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাক্রমে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা সদ্য বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রংপুর ৪ উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলাগুলো হচ্ছে-রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা ও হারাগাছসহ মিঠাপুকুরের কিছু অংশে পানি ঢুকে পড়ছে।
মামলার বিবরণে জানা যায়, ডোমার উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সরকার ফারহানা আকতার সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেনের নাম তালিকায় রয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি লালমনিরহাট দোয়ানী ব্যারাজ পয়েন্টে ৩৯, সকাল ৯টায় ৩৯, দুপুর ১২টায় ৩৫, বিকাল ৩টায় ৩২, সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নিহতরা হলেন, সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।
নিহত কৃষকের নাম আয়নুল (৬০) ও আসাদ (৫০)। তারা দুজন প্রতিবেশী। আয়নুল কদমতলা গ্রামের সাহাদত আলীর ছেলে। আর আসাদ একই গ্রামের বসমনের ছেলে। আহত কৃষকের নাম আব্দুল করিম (৫০)।
পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারত বিভাগের ঘোষণা দেওয়ায় আলমগীর শেখ (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের ১ নম্বর ইউনিট।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন। সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে।
এর আগে ২৯ মে (বুধবার) ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৩৯ কিলোমিটার।