রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কত সাবান এলো-গেল তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এত ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সাথে এ দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এ দেশের মাটিতে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না। রাজপথেই তাদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সেন্টারস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান মোস্তফা আরো বলেন, ‘জাতীয় পার্টিকে মাঠ পর্যায়ে ঢেলে সাজিয়ে একটা শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করার মেসেজ দেওয়ার জন্য এই কর্মী সমাবেশ।’
প্রত্যেক ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি শক্তিশালীভাবে গঠনে জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি করার প্রস্তুতি গ্রহণ করবেন।
রংপুর মহানগরে জাতীয় পার্টি সংগঠিত আছে জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো মুহূর্তে আমাদের ডাক এলে রংপুরকে অচল করে দেওয়া হবে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহসভাপতি মো. জাহেদুল ইসলাম ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. আরিফ আলী।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে