মন্ত্রী বলেন, এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেললাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। লাইন তুলে নিয়ে বিক্রি করা হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউট সোর্সিংয়ে লোক নিয়ে কাজ চালাচ্ছি। লোক নিয়োগের জন্য কাজ শুরু করেছি, সময় লাগবে।
লোকসান মাথায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আবারও চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। পঞ্চমবারের মতো চালু হতে যাওয়া এই স্পেশাল ট্রেন এবার চালানো হবে পদ্মা সেতু দিয়ে। আগামী ১০ জুন থেকে বিশেষ এই ট্রেন চালু হবে।
বেগম আখতার জাহান বলেন, কৃষিখাতের অন্যতম একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমডিএ। এছাড়া, সারাদেশের খাদ্যের যোগান বৃদ্ধির জন্যও পানি নিশ্চিত করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে নগরীর বিভিন্ন রেল ক্রসিং এ ফ্লাইওভার নির্মাণ। ফ্লাইওভারসহ নগরীতে যখন নাগরিকগণের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে, ঠিক সেই সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য প্রচারিত হচ্ছে। বি
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকায় বজ্রপাতে কমল (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুর পৌনে ১টার দিকে জেলার নাচোল উপজেলার জালমাছকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলায় লুৎফর হায়দার রশিদ ময়না আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া, গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল।
৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩টি চেয়ারম্যান, ৩টি মহিলা ভাইস চেয়ারম্যান ও ৩টি ভাইস চেয়ারম্যানের ব্যালটে একজন সিল মারছেন। ভোটদানকারী চেয়ারম্যান পদের বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম মার্কাসহ অন্যান্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকে সিল মারেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এসময় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকালে রাজশাহী কোর্ট একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
ট্রাকে পাথরের আড়ালে পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন পাচারকালে মো. জামাল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে সেই পাথরবোঝাই ট্রাক ও হেরোইন জব্দ করা হয়েছে। জব্দ করা ওই হেরোইনের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মো. ভুট্টু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড় এলাকার মো. মন্টুর ছেলে।
সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি রিসোর্টে এক প্রার্থীর পক্ষে অসৎ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে এক শিক্ষক ও পাঁচ প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মোট ২
দুই ব্যাগ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোহান নামে এক কিশোরকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তের স্বার্থে রোববার (৫ মে) সন্ধ্যার পর তাদের উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন একজন কর্মবীর। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। জাতিকে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। দেশ যতদিন থাকবে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদুল্লাহ কলাভবনের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ করে শহিদুল্লাহ কলাভবনের সামনের ট্রান্সফরমারে ধোঁয়া ও কিছুক্ষণ পর আগুন দেখা যায়
ইতিহাসের সাক্ষ্য বহন করে ডাকটিকিটের ছবি, এটা সভ্যতারও বাহন। দেশি-বিদেশিসহ তেমনই হাজারও দুষ্প্রাপ্য ডাকটিকিট নিয়ে রাজশাহীতে হচ্ছে ‘বরেন্দ্রপেক্স ২০২৪’ শীর্ষক ডাকটিকিট প্রদর্শনী। রোববার রাজশাহী নগরীর একটি হোটেলে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির উদ্যোগে এই প্রদর্শনী শুরু হয়। চলবে সোমবার পর্যন্ত।